চেন্নাই: ২০০৮ সালের ১৯ এপ্রিল প্রথমবার হলুদ জার্সিতে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অধিনায়ক হিসেবে খেলতে নেমেছিলেন। দীর্ঘ ১৯ মরশুম পর এবার ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এবার চেন্নাইয়ের জার্সিতে এমএসডিকে দেখা যাবে নতুন ভূমিকায়। ২০১৪ সালে টেস্ট ক্রিকেট থেকে সরে দাঁড়িয়েছিলেন। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাকাপাকি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। এবার আইপিএল থেকেও ক্রিকেটার হিসেবে অবসর নিলেন ধোনি। আগামী মরশুমে সিএসকের জার্সিতে মেন্টর হিসেবে দেখা যাবে এমএসডিকে।
নিঃসন্দেহে আইপিএলের ইতিহাসে অন্য়তম বড় খবর এটিই। ৪৫ বছরের ধোনির ক্যাপ্টেন্সিতেই পাঁচবার আইপিএল জিতেছিল চেন্নাই সুপার কিংস। প্রায় দু’শাের বেশি ম্য়াচে সিএসকে-কে নেতৃত্ব দিয়েছেন। ২১২ ম্য়াচে নেতৃত্ব দিয়ে ১২৮ ম্য়াচে জয় এনে দিয়েছিলেন চেন্নাইকে। ধোনির নেতৃত্বেই সিএসকে ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে শিরোপা জিতেছিল।
চেন্নাই সুপার কিংসের তরফে সোশ্য়াল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘শুরু থেকেই এমএসডি আমাদের যাত্রার প্রাণকেন্দ্র ছিল। অসংখ্য জয়, চ্যালেঞ্জিং সময় ও অনেক স্মৃতি যা আমাদের হৃদয়ে চিরকাল অমলিন থাকবে। আমাদের ফ্র্যাঞ্চাইজিকে গৌরবের শিখরে নিয়ে যাওয়ার অন্য়তম কারিগর ছিলেন ধোনি। এছাড়া চেন্নাই সুপার কিংসের পরবর্তী প্রজন্মকে পথ দেখানো, ধোনি সবসময়ই আমাদের অংশ হয়ে থাকবেন। আর চেন্নাই সবসময়ই তাঁর ঘর হয়ে থাকবে।’
২০২২ সালে রবীন্দ্র জাডেজার হাতে প্রথমে নেতৃত্বভার তুলে দেন ধোনি। কিন্তু দল ভাল পারফর্ম করছিল না। তাই মাঝপথে ফের ধোনিকে নেতৃত্বভার তুলে দেওয়া হয়। পরের মরশুমে সিএসকে চ্যাম্পিয়নও হয়। কিন্তু ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াডের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হয় পাকাপাকিভাবে। গত কয়েক মরশুম ধরে ব্যাট হাতে চেনা ছন্দে দেখা যাচ্ছিল না ধোনিকে। এমনকী ফিটনেসও একটা বড় প্রশ্নের মুখ দাঁড়িয়ে ছিল।
২০২২ সালে রবীন্দ্র জাদেজা তার স্থলাভিষিক্ত হওয়ার পর কয়েকটি ম্যাচ বাদে পুরো ক্যারিয়ারজুড়েই সিএসকের নেতৃত্বের ব্যাটন ছিল এই তারকা উইকেটকিপারের হাতে। তবে ২০২২ মৌসুমে সিএসকে হতাশাজনক শুরু করলে ধোনি সেবারই পুনরায় নেতৃত্ব ফিরিয়ে নেন এবং পরবর্তীতে ২০২৪ সালে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন।সিএসকের মালিক এন শ্রীনিবাসন বলেন, “এমএস ধোনি ছাড়া সিএসকের অধ্যায় অসম্পূর্ণ। প্রায় দুই দশক ধরে আমরা জয়, পরাজয় ও এর মাঝের সবকিছুর মধ্য দিয়ে পাশাপাশি হেঁটেছি ও একসঙ্গে বেড়ে উঠেছি। আমাদের সম্পর্ক এতটা দৃঢ় হওয়ার পেছনে একটিই কারণ, আমরা কখনও কারও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলি না। সেই বিশ্বাসই এই যাত্রাকে সম্ভব করেছে। ২০০৮ সালে আমি জোর দিয়েছিলাম যে ধোনিকে সিএসকের অংশ হতে হবে, আর সেটিই আমার নেওয়া সেরা সিদ্ধান্ত হিসেবে প্রমাণিত হয়েছে।ধোনি সবসময়ই আমাদের পরিচয়ের অংশ হয়ে থাকবেন।’
অধিনায়ক হিসেবে আইপিএলে সবচেয়ে সফল ধোনি ব্যাট হাতেও ১৯ মরশুম ধরে দাপট দেখিয়েছেন। চেন্নাই সুপার কিংস ও রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়ে খেলে মোট ২৭৮ ম্য়াচে ৫৩১৪ রান করেছেন ধোনি।
