ক্রাইস্টচার্চ: ভারত যখন প্রথম ইনিংসে ব্যাটিং করে বোর্ডে ৭২০ রান তুলেছিল, তখনই মোটামুটি আভাস মিলে গিয়েছিল এই ম্য়াচের। চতুর্থ দিনের শেষ সেশন ও পঞ্চম দিন পুরোটাই ভারতীয় বোলারদের কাছে সময় ছিল। সেই মতই চতুর্থ দিনের শেষেই কিউয়িদের দ্বিতীয় ইনিংসের দুটো উইকেট তুলে নিয়েছিল ভারতের বোলারাররা। আর পঞ্চম দিনের লাঞ্চের মধ্যে আরও দুটো উইকেট খুইয়ে রীতিমত চাপে নিউজিল্য়ান্ড। ভারতের থেকে এখনও তাঁরা ১৯৫ রান পিছিয়ে রয়েছে। হাতে মাত্র ৬ উইকেট। 

আগের দিন যখন খেলা শেষ হয়েছিল, তখন মাঠ ছেড়েছিলেন কনওয়ে ও রাচিন রবীন্দ্র। প্রথম ইনিংসের শতরানকারী হেনরি নিকোলস এই ইনিংসেও ভাল শুরু করেছিলেন। কিন্তু তিনটি বাউন্ডারির সাহায্যে মাত্র ৩১ রান করে প্যাভিলিয়ন ফিরে গিয়েছিলেন তিনি। চতুর্থ দিনে ২ উইকেট হারানোর পর শেষ দিন উইকেট বাঁচিয়ে লড়াই করাটাই ছিল আসল লক্ষ্য কিউয়িদের। কিন্তু সেখানেও লাঞ্চের মধ্য়েই আরও দুটো উইকেট হারিয়ে ফেলে তাঁরা। আর দু’জনই ক্রিজে সেট হওয়া ব্যাটার। ডেভন কনওয়ে প্রথম ইনিংস রান পাননি। কিন্তু দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান হাঁকিয়েছিলেন। তাঁর উচিত ছিল নিজেকে আরও থিতু করে ক্রিজে সেট হয়ে বড় ইনিংস খেলা। কিন্তু ওয়াশিংটন সুন্দরের বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৬৫ রানের মাথায় আউট হয়ে যান কিউয়ি ওপেনার। নিজের ইনিংসে সাতটি বাউন্ডারি হাঁকান তিনি।

চোটের জন্য রাচিন রবীন্দ্র টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্য়াটে খেলতে পারেননি। টেস্ট ফর্ম্যাটে ফিরে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *