ছায়াগ্ৰহ রাহু ও কেতুর গোচরকে প্রথাগতভাবে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতবাহী বলে মনে করা হয় বৈদিক জ্যোতিষশাস্ত্রে। উভয় গ্রহই তাদের অবস্থান পরিবর্তন করতে চলেছে। গণনা অনুযায়ী, কাল ২৫ নভেম্বর রাহু কুম্ভ রাশি থেকে শনির রাশি মকরে প্রবেশ করবে। একই সময়ে, কেতু সিংহ রাশি থেকে চন্দ্রমার রাশি কর্কটে গোচর করবে। এই গুরুত্বপূর্ণ গ্রহ-সঞ্চারণ আগামী ১৮ মাস অর্থাৎ ২০২৮ সালের জুন মাস পর্যন্ত কার্যকর থাকবে। আসুন জেনে নেওয়া যাক, এই মহাগোচর আপনার রাশির ওপর কী প্রভাব ফেলবে। Astrology
রাহু-কেতু গোচরের বিস্তারিত প্রভাব তুলা থেকে মীন শেষ ছয় রাশিতে কীভাবে পড়বে ?
তুলা রাশি : চতুর্থ ভাবে রাহুর অবস্থানের ফলে জমি, সম্পত্তি বা নতুন যানবাহন অর্জনের জন্য পরিস্থিতি অনুকূল থাকবে। মানসিক প্রশান্তি বজায় রাখতে ধ্যান এবং প্রাণায়ম অভ্যাস করুন।
বৃশ্চিক রাশি : তৃতীয় ভাবে রাহুর অবস্থানের ফলে আপনার সাহস ও উদ্যোগ বাড়বে। আপনি ছোট ভাই-বোনদের কাছ থেকে সহায়তা পাবেন এবং সুচিন্তিত ও সাহসী ব্যবসায়িক সিদ্ধান্তগুলি উল্লেখযোগ্য মুনাফা বয়ে আনবে।
ধনু রাশি : দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান আপনার সঞ্চিত সম্পদের উপর প্রভাব ফেলতে পারে। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকুন এবং ভালভাবে বিবেচনা না করে অন্য কাউকে বড় কোনও আর্থিক প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন।
মকর রাশি : রাহু নিজ রাশিতে প্রবেশ করছে। আপনার উচ্চাকাঙ্খা বাড়বে এবং সমাজে আপনি নতুন অবস্থান অর্জন করবেন। তবে অতিরিক্ত তাড়াহুড়ো বা মানসিক বিভ্রান্তি এড়িয়ে চলাই ভাল।
কুম্ভ রাশি : দ্বাদশ ভাবে রাহুর অবস্থানের ফলে বিদেশ ভ্রমণের পথ প্রশস্ত হবে এবং নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হবে। তবে অনাকাঙ্খি ব্যয় ও আইনি জটিলতা এড়াতে নিজের বাজেটের ওপর নিয়ন্ত্রণ রাখুন।
মীন রাশি : একাদশ ভাবে (লাভের ঘর) রাহুর গমন আয়ের নতুন উৎস তৈরি করবে। দীর্ঘদিনের আকাঙ্খা পূরণ হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন। Rahu Ketu Gochar 2026
