অকল্যান্ড: বিরাট কোহলির মাঠে নামা মানেই নিত্যদিন কোনও না কোনও ইতিহাস। অকল্যান্ডে ফের একবার নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন ‘কিং কোহলি’। এই কৃতিত্ব বিরাট কোহলি বাদে বিশ্বের আর কোনও ব্যাটারের নেই। তিনিই প্রথম ব্যাটার হিসাবে ওয়ান ডে ক্রিকেটে তিন নম্বর পজিশনে ১৩ হাজার রান করলেন।
