ওয়েলিংটন: অকল্যান্ডের পর ওয়েলিংটন। ফের ভারত বনাম নিউজ়িল্যান্ড ওয়ান ডে ম্যাচে বাদ সাধল বৃষ্টি। ফের ডাকওয়ার্ত লুইস স্টার্ন নিয়মে (DLS) জয়ী হল ভারত। ৪ রানে ম্যাচ জিতে ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে গেলেন শুভমন গিলরা। সিরিজে বাকি এখনও ৩ ম্যাচ।

বৃষ্টির জন্য শনিবার ভারত বনাম নিউজ়িল্যান্ড দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের টস নির্ধারিত সময়ে হয়নি। সূচি অনুযায়ী সময়ে নয়, এক ঘণ্টা পরে টস হয়। ম্যাচও শুরু হয় এক ঘণ্টা দেরিতে। বৃষ্টি কাঁটার জন্য ম্যাচের ওভার সংখ্যা কমে দাঁড়ায় ৪৭।

টস জিতে মেঘলা আবহাওয়ায়, স্যাঁতস্যাঁতে পিচে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শুভমন গিল। নিউজ়িল্য়ান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনারও স্বীকার করে নেন যে, এই পরিবেশ ও পরিস্থিতিতে প্রথমে ফিল্ডিং করে নিতে চেয়েছিলেন তাঁরাও।

প্রথম ম্যাচের পর ফের ব্য়াটিং বিপর্যয় হয় নিউজ়িল্যান্ডের। পুরো ৪৭ ওভার ব্যাটিংও করতে পারেনি তারা। ৪১ ওভারে ১৩৪ রানে অল আউট হয়ে যায়। ডারিল মিচেল সর্বোচ্চ ৫৫ রান করেন। ৩১ রান করে তাঁকে কিছুটা সঙ্গত দেন স্যান্টনার। নিউজ়িল্যান্ডের বাকি ব্যাটাররা কেউ দুই অঙ্কেও পৌঁছতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে গুরনূর ব্রার ১০ ওভারে মাত্র ৩০ রানে খরচ করে ৪ উইকেট নেন। ২টি করে উইকেট আকিব নবি, অংশুল কম্বোজ ও অক্ষর পটেলের। ভারতের পেসাররা পিচ ও পরিবেশের পুরো ফায়দা তোলেন।

কিন্তু তখনও ভাবা যায়নি যে, রান তাড়া করতে নেমে এমন নাটকীয় পরিস্থিতিতে পড়বে ভারত। শুভমন গিল শুরুতেই ফিরে যান। ক্রিজে তখন রো-কো জুটি। কিন্তু বিরাট কোহলি ৭ করে ফেরেন। ২৩ রান করে আউট হন রোহিত শর্মাও। অক্ষর পটেলও ৭ রান করে আউট হয়ে যান। ৪৭/৪ হয়ে যায় ভারত।

সেখান থেকে শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। পঞ্চম উইকেটে দুজনে ৩৯ রান যোগ করেন। শ্রেয়স আউট হতে ফের ধস ভারতীয় ইনিংসে। নমন ধীর ও কম্বোজ দ্রুত ফেরেন। ২৬ ওভারে ভারতের স্কোর তখন ১১৩/৭, ফের বৃষ্টি নেমে খেলা বন্ধ হয়ে যায়। ডিএলএস অনুযায়ী সেই সময় ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ১০৯ রান। ৪ রানে এগিয়েছিল ভারত।

ম্যাচ আর শুরু করা যায়নি। ৪ রানে ভারতকে জয়ী ঘোষণা করা হয়। ম্যাচের সেরা হয়েছেন ব্রার।

আরও পড়ুন: টেস্টে অভিষেকের দিনই অবসর নেবেন, আগেই ঠিক করে রেখেছিলেন শামি, কেন আচমকা এই সিদ্ধান্ত?

 



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *