কলকাতা: এবার পরিচালনায় পা রাখছেন, খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee)। ফক্সকিন এন্টারটেনমেন্টের (Foxkin Entertainment) প্রযোজনায় আসছে নতুন সিনেমা, ‘এক যে ছিল চোর’ (Ek Je Chilo Chor)। প্রসূন গায়েন (Prasun Gain), খরাজ মুখোপাধ্যায় (Kharaj Mukherjee), সুপ্রিয় দত্ত (Supriyo Dutta), তপতী মুন্সি (Tapati Munsi), আরিয়ান ভৌমিক (Aryan Bhowmik), রাজু মজুমদার (Raju Majumder), দেবরঞ্জন নাগ (Debranjan Nag), শ্রেয়া ভট্টাচার্য (Shreya Bhattacharya), প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya), অমিত সাহা (Amit Saha), সত্যম মজুমদার (Satyam Majumder) এবং অন্যান্যরা। 

ভাই-বোন, ২ জনেই পেশাই চুরি! সিনেমার গল্পের ভিত্তি কী?

পরিচালক জানাচ্ছেন, এই সিনেমা আসলে একটা সফরের গল্প। ছবির মুখ্য চরিত্র সত্য। পেশায় সে চোর। মা বাবার ভালবাসা কোনোদিন পায়নি সে। সত্যর একমাত্র কাছের মানুষ বলতে, তার নিজের বোন লক্ষ্মী। অবাক কাণ্ড, এই লক্ষ্মীরও পেশা চুরি! সত্যর গ্রাম, সারান্দার সকলেই জানে, ভাই বোন চুরি করে। এটাই তাদের পেশা। তারপরেই গ্রামের মানুষেরা বড় ভালবাসে তাদের। গ্রামের অনেক ছেলেরাই বিয়ে করতে চায় লক্ষ্মীকে। তবে লক্ষ্মী ভালবাসে চাঁদুকে। এই চাঁদু পেশায় টোটোচালক, ভীষণ সরল একজন মানুষ। লক্ষ্মীকে নিয়ে তার অনেক স্বপ্ন কিন্তু সত্যিটি লক্ষ্মীর পছন্দ না।

ছবির শুরুটা হয় যখন ট্রেন থেকে এক ব্যাক্তির হাতে থাকা ব্যাগ ব্লেড দিয়ে কেটে তার ভেতরে থাকা কাপড়ে মোড়ানো কিছু একটা চুরি করে সত্য। স্টেশন থেকে কোন ভাবে পালিয়ে সত্য ওই কাপড়ে মোড়ানো জিনিস খুলে দেখে ওখানে অনেক সোনার জিনিসপত্র , যেগুলো মেরামত করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল । সত্য খুব খুশি হয় এবং ভাবে এটাই তার শেষ চুরি । এবার বোন লক্ষ্মীর জন্য সে ভালো কিছু করতে পারবে । সুদর্শন মাইতি গ্রামের লোকাল থানার হেড কন্সটেবেলের সঙ্গে সত্যর দেখা হলে বোঝা যায়, মাইতি বাবুও চায় সত্য লক্ষ্মী চুরি টা যেন বন্ধ করে দেয়। আর ভয় দেখিয়ে বলে যেদিন হাতে নাতে পাবে দুই ভাই বোনকে সেদিনই গারদে ভরে দেবে। 

সত্য চুরি করা জিনিস নিয়ে বাড়িতে ফেরে। ওদিকে লক্ষ্মীকে দেখা যায় রাস্তা দাঁড়িয়ে থাকা একটা চালের গাড়ি থেকে বস্তা সহ চাল চুরি করতে। সেই চুরি করে আনা চালের বস্তার মধ্যেই গয়না লুকিয়ে রাখে সত্য। কিন্তু তারপর? গল্পের মোড় কোথায় নিয়ে এসে দাঁড় করাবে দুই ভাইবোনকে? সেই উত্তর জানা যাবে সিনেমায়

আরও পড়ুন: Weather Update: ৩ ডিগ্রি নামল তাপমাত্রা, কলকাতায় আরও পারদ পতনের সম্ভাবনা আগামী কয়েকদিনে

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *