কলকাতা: গুরুতর চোট পেয়ে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান অভিনেতা। অবশেষে কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতাল থেকে ছাড়া পেলেন, অভিনেতা টিনু আনন্দ (Tinnu Anand)। একটি দুর্ঘটনায় তাঁর পাঁজরে গুরুতর চোট লাগে, হাড়ে চিড় ধরে। দুর্ঘটনায় তাঁর পাঁজরের পাঁচটি হাড়ে চিড় ধরেছিল আর এক ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর ফুসফুসও। বেশ অনেকদিন হাসপাতালের ICU-তে থাকতে হয়েছিল তাঁকে। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেলেন টিনু আনন্দ। তবে এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন। বর্ষীয়ান অভিনেতাকে বাড়িতেই বিশ্রামে থাকতে হবে। যেহেতু অভিনেতার যথেষ্ট বয়স হয়েছে, সেই কারণে তাঁর সেরে উঠতে একটু বেশি সময় লাগবে বলে মনে করছেন চিকিৎসকেরা। 

হাসপাতাল থেকে বাড়িতে ফিরলেন, এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা

তবে বাড়িতে নিয়মিতভাবে চিকিৎসকের নজরদারিতে থাকতে হবে। টিনু আনন্দকে একেবারে শয্যাশায়ী থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। নিতান্ত প্রয়োজন ছাড়া তাঁকে বিছানা থেকে উঠতে বারণ করা হয়েছে। রোজকার কাজগুলো করতেও এখন রীতিমতো অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে টিনু আনন্দকে। বাড়িতেই তাঁর ফিজিওথেরাপি চলছে। বিছানায় উঠে বসা বা শুয়ে পড়তেও খুব সমস্যা হচ্ছে তাঁর। একেবারে সুস্থ না হওয়ার পর্যন্ত তাঁকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। তবে এই আশ্বাসও দেওয়া হয়েছে যে, আপাতত বিপদমুক্ত তিনি। কোনও বড় বিপদের সম্ভাবনা নেই, সেই কারণেই হাসপাতাল থেকে তাঁকে বাড়িতে আসার অনুমতি দিয়েছেন চিকিৎসকেরা। কিন্তু কবে আবার অভিনেতা পেশাগত জীবনে ফিরতে পারবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

হঠাৎ এই দুর্ঘটনায় আরও একটি সমস্যায় পড়েছেন টিনু আনন্দ। হঠাৎ এই দুর্ঘটনা ঘটে যাওয়ায়, বন্ধ হয়ে গিয়েছে তাঁর কাজ। তবে বেশ কিছু সিনেমার কাজ বাকি রয়েছে তাঁর। ডাবিং বাকি রয়েছে একাধিক সিনেমারও। প্রযোজকেরা তাঁর সঙ্গে যোগাযোগও করেছেন। তবে পাঁজরে চিড় ধরার কারণে স্বাভাবিকভাবে কথা বলতেও অসুবিধা হচ্ছে তাঁর। সম্পূর্ণ সুস্থ না হলে তাঁকে কাজে ফিরতে বারণ করেছেন চিকিৎসকেরা। এখনও পর্যন্ত টিনু আনন্দের শরীর-স্বাস্থ্য নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে বর্ষীয়ান অভিনেতা এখন মন দিচ্ছেন দ্রুত সুস্থ হওয়ায়। অনুরাগীরাও তাঁর সুস্থতা কামনা করেছেন। প্রত্যেকেরই আশা তিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন স্বাভাবিক জীবনে

 

 

আরও পড়ুন: Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *