মাউন্ট মাউনগানুই: ৩৩৪ রানের বড় লক্ষ্য। ম্যাচের প্রথম ওভারে বল করতে এসেছিলেন দলে ফেরা ম্যাট হেনরি (Matt Henry)। সেই ওভারে এক নয়, দুই নয়, তিন তিনটি সাফল্য এনে দেন তিনি। তাঁর তিন উইকেট মেডেনের প্রথম ওভারেই চতুর্থ ওয়ান ডেতে (IND vs NZ) শুরুতেই চাপে পড়ে যায় ভারত। গোটা ইনিংসে আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি টিম ইন্ডিয়া। ৮৯ রানে অল আউট হয়ে ২৪৪ রানের বিরাট ব্যবধানে পরাজিত হতে হয় ভারতকে। ম্যাচে মোট ছয় উইকেট নেন কিউয়ি ফাস্ট বোলার।  

হেনরির প্রথম ওভারের তিন উইকেটের মধ্যে ছিলেন বিরাট কোহলিও (Virat Kohli)। ম্যাচের পর তাঁর সঙ্গে সাজঘরে দেখা করে প্রশংসায় ভরালেন কোহলি। দুইজনকে সাজঘরের করিডোরে দাঁড়িয়ে বেশ খানিকটা সময় কথাবার্তা বলতে দেখা যায়। সেখানেই শেষ নয়, বিরাট কোহলি এদিন তাঁর সঙ্গে নিয়ে এসেছিলেন বিশেষ উপহারও। হেনরিকে তিনি ম্যাচশেষে বাহবা দিয়ে আলিঙ্গন করার পর একটি ভারতীয় জার্সিও উপহার দেন। ব্ল্যাকক্যাপসের সোশ্যাল মিডিয়ায় এই গোটা ঘটনার ভিডিওটি আপলোড করা হয়েছে।

 

এই ম্য়াচে ২৭ রানের বিরুদ্ধে ছয় উইকেট নেওয়াটা হেনরির ওয়ান ডে কেরিয়ারের সেরা বোলিং। ভারতের বিরুদ্ধে বরাবরই জ্বলে উঠেন তিনি। আজকের ম্যাচ মিলিয়ে ১২টি ওয়ান ডেতে চারবার ভারতের বিরুদ্ধে এক ম্যাচে চারটি বা তার বেশি উইকেট নিয়েছেন ম্যাট হেনরি। বিরাট কোহলির বিরুদ্ধেও তিনি বেশ সফল। কোহলি যেখানে হেনরির বিরুদ্ধে ওয়ান ডেতে ৯৮.৩৩-র স্ট্রাইক রেটে ৫৯ রান করেছেন, সেরকম তাঁকে তিনবার সাজঘরেও ফিরিয়েছেন হেনরি। আজকের ম্যাচেও পিচে বল পড়ে কোহলির ব্যাটের রক্ষণ পরাস্ত করেন হেনরি। ভেঙে দেন তাঁর উইকেট। কোহলির প্রতিক্রিয়া দেখে বোঝা যায় তাঁর প্রত্যাশা থেকে বল খানিকটা নীচু রয়ে যায়। চার বলে শূন্য রানে সাজঘরে ফিরতে হয় কোহলিকে।

আরও পড়ুন:- আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় ইনিংস, আমিরশাহির জার্সিতে মাঠে নামবেন ভারতের হয়ে টেস্ট খেলা তারকা? 

এমন দুরন্ত এক পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই প্রশংসায় ভাসছেন হেনরি। সেই তালিকায় যুক্ত হলেন প্রতিপক্ষের তারকা ক্রিকেটার তথা তাঁর শিকার বিরাট কোহলিও। হেনরির এই পারফরম্যান্সের সুবাদেই পাঁচ ম্যাচের সিরিজ়ে এখনও জীবিত রইল নিউজ়িল্যান্ড। চার ম্যাচ শেষে আপাতত সিরিজ়ে ২-১ এগিয়ে ভারত। কিউয়িদের সামনে সিরিজ় জয়ের সুযোগ না থাকলেও, সিরিজ় ড্র করার হাতছানি কিন্তু রয়েছে। রবিবার এই সিরিজ়ের ফয়সালা হবে।     





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *