মাউন্ট মাউনগানুই: ৩৩৪ রান তাড়া করতে নেমে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ওয়ান ডে ম্যাচে (IND vs NZ) কার্যত উড়ে গেল ভারতীয়। ম্যাট হেনরির আগুনে ওপেনিং স্পেলে সেই যে প্রথম ওভারে তিন উইকেট হারিয়ে চাপে পড়েছিল ভারত। গোটা ম্যাচে আর সেই চাপ কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় দল। মাত্র ৮৯ রানেই অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। এইটা যে একেবারেই ভাল লক্ষণ নয়, সেটা স্বীকার করে নিচ্ছেন দলের কোচ গৌতম গম্ভীরও (Gautam Gambhir)।

আর বছরখানেক পরেই আফ্রিকায় বসতে চলছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। সেই মেগা টুর্নামেন্টের আগে নিজেদের দল একেবারে সেটেল করে নেওয়ার লক্ষ্যে সব দেশই। তাই বর্তমানে প্রতিটি ওয়ান ডে ম্যাচেরই গুরুত্ব অপরিশীম। সেখানে কিউয়িদের বিরুদ্ধে এই ভরাডুবি যে তাঁকে বেশ উদ্বিগ্ন করছে বলেই মেনে নিচ্ছেন ভারতীয় কোচ। তিনি স্পষ্ট জানিয়ে দিচ্ছেন ম্য়াট হেনরির বলগুলি খেলা অসম্ভব ছিল বলেও তাঁর মনে হয় না। 

আরও পড়ুন:- যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি 

চতুর্থ ওয়ান ডে ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীরকে বলতে শোনা যায়, ‘সত্যি বলতে আন্তর্জাতিক স্তরে কোনও বলই খেলা অসম্ভব নয়। সব ধরনের বোলিং সামলানোর দক্ষতা থাকা উচিত। নিউজ়িল্যান্ডের এই পরিবেশে তো সিম সহায়ক হবে সকলেই জানে, আমরাও নিজেদের বোলিংয়ের সময় সেই সুবিধা পাই। ম্যাট হেনরি ভাল জায়গায় বলগুলি রাখছিল এবং এমন ধারাবাহিকভাবে ভাল জায়গায় কেউ বোলিং করলে কীভাবে প্রথম ১০ ওভার পার করতে হবে, সেই দক্ষতাটা থাকা উচিত। প্রথম ওভারেই তিন উইকেট হারাতে হলে তখনই আমরা ম্য়াচে অনেকটা পিছিয়ে পড়ি।’

নিউজ়িল্যান্ডের পরিবেশে অনেকটা আফ্রিকার মতোই এবং সেই কারণেই এই ৮৯ রানে অল আউটটা তাঁকে ভাবাচ্ছে বলেও দাবি করেন গম্ভীর। ‘এটায় ধামাচাপা দেওয়ার তো কোনও মানে নেই। গত ম্যাচেও আমরা ১৩৫ রান তাড়া করতে নেমে ১১১, ১১২ রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিলেন। বোলারদের জন্য সাহায্য রয়েইছে, তাই আমাদের শুধু মানসিকভাবে না, দক্ষতার দিক থেকেও এই চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। ৯০ রানে অল আউট হয়ে গেলে উদ্বেগ তো থাকবেই। চিন্তাটা আরও বেশি হবে কারণ এথানেই তো আসন্ন বিশ্বকাপের কাছাকাছি পরিবেশে আমরা খেলছি।’ মত তাঁর। 

এরপর ভারত ও নিউজ়িল্যান্ড পঞ্চম ম্যাচে রবিবার একে অপরের মুখোমুখি হবে। সেই ম্য়াচেই সিরিজ়ের ভাগ্য নির্ধারণ হতে চলেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *