<p><strong>মাউন্ট মাউনগানুই:&nbsp;</strong>ওয়ান ডে সিরিজে ২-০ এগিয়ে ভারত। নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ধুয়ে গিয়েছে। আজ মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের চতুর্থ ম্যাচ। আজ জিতলেই পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে নেবে ভারত। নিউজ়িল্যান্ডকে পড়তে হবে বিরল লজ্জার মুখে। দেশের মাটিতে টানা ১১টি ওয়ান ডে সিরিজ জেতার পর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারবে কিউয়িরা। ২০১৯ সালে শেষবার ভারতের কাছেই দেশের মাটিতে ওয়ান ডে সিরিজ হেরেছিল নিউজ়িল্যান্ড।</p>
<p>আজ ভারতকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। ওয়ান ডে দলের নিয়মিত অধিনায়ক শুভমন গিল টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য শেষ দুটি ওয়ান ডে ম্যাচ খেলছেন না তিনি। আজ ফলাফল কি হবে? শেষ হাসি কাদের জন্য তোলা থাকবে?</p>



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *