নয়াদিল্লি: নয় নয় করে সাত মাসেরও বেশি সময় ধরে করাচি বন্দরে আটকে মার্চেন্ট নেভির অফিসার এবং অন্য কর্মীরা। সেই নিয়ে এবার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করল ভারত। যোগাযোগ করা হল সংশ্লিষ্ট জাহাজ সংস্থাটির সঙ্গেও। কনস্যুলার অ্যাকসেস চাওয়া হল, যাতে ওই অফিসার এবং বাকিদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়। (Indian Seafarers Stranded in Karachi)

পাকিস্তানের করাচি বন্দরে আটকে রয়েছে MV Kever জাহাজটি। পাঁচ জাহাজকর্মীর সঙ্গে গত ফেব্রুয়ারি মাসে জাহাজটিতে সওয়ার হন মার্চেন্ট নেভির ওই অফিসার। ইরান, ওমান হয়ে ফিরছিল জাহাজটি। এপ্রিল মাসে করাচি বন্দরে পৌঁছয়। তার পর থেকে সেখানেই আটকে রয়েছে জাহাজ। পাঁচ জাহাজ কর্মী এবং ওই অফিসার সেখানেই রয়েছেন। (India-Pakistan Conflict)

আরও পড়ুন: পুরুষ সহকর্মীর কান কামড়ানোর চেষ্টা! বিজেপি বিধায়কের ভিডিও ভাইরাল, স্ত্রী বললেন, ‘AI দিয়ে তৈরি’

আদতে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের বাসিন্দা মার্চেন্ট নেভির অফিসার বিনীত কিশোর মিশ্র। বিদেশমন্ত্রকের দ্বারস্থ হয়েছিল তাঁর পরিবার। ছেলেকে ঘরে ফিরিয়ে আনার আবেদন জানানো হয়েছিল। শেষমেশ ইসলামাবাদ এবং জাহাজ সংস্থার সঙ্গে যোগাযোগের কথা জানাল কেন্দ্র। 

এতদিন ধরে যে ওই অফিসার এবং বাকিরা করাচি বন্দরে আটকে রয়েছেন, তাকে জাহাজ সংস্থা এবং সংস্থার কর্মীদের মধ্যেকার সমস্যা বলে উল্লেখ করেছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, “করাচিতে মোতায়েন ওই জাহাজের নাবিক বা কর্মীদের বিষয়টি জাহাজের মালিক এবং কর্মীদের মধ্যেকার বিষয়। চাইলেই জাহাজ ছেড়ে চলে যাওয়া যায় না। জাহাজ ছাড়ার আগে বিকল্প হিসেবে অন্য কর্মী মোতায়েন প্রয়োজন।”

আরও পড়ুন: গ্রেফতার যাদবপুরের প্রাক্তন সিপিএম নেতা, নথি জাল করে সরকারি জমি হস্তগত ও ঋণখেলাপের অভিযোগ

করাচিতে অবস্থানরত জাহাজে থাকা নাবিক বা কর্মীদের বিষয়টি মূলত জাহাজটির মালিক এবং ওই কর্মীদের মধ্যকার একটি বিষয়। আপনারা চাইলেই জাহাজটি ছেড়ে চলে যেতে পারেন না; তাই জাহাজ ছাড়ার আগে সেখানে বিকল্প কর্মী বা ক্রু আসা প্রয়োজন।

রণধীর আরও বলেন, “আমরা ওখানকারলোকজনের সঙ্গে যোগাযোগ করেছি। ওই সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে। পাকিস্তানের কাছে কনস্যাুলার অ্যাকসেসের জন্যও আবেদন জানিয়েছি আমরা। তবে এটা অবশ্যই জাহাজ সংস্থা এবং কর্মীদের মধ্যেকার বাণিজ্যিক বিষয়।”

ওই জাহাজটি ইরানের KEVER Shipping সংস্থার। দীর্ঘ সময় ধরে করাচিতে আটকে জাহাজটি। বিদ্যুৎ সংযোগ থেকে মোবাইল সংযোগ, সবেতেই সমস্যা দেখা দিয়েছে। কেন্দ্র জানিয়েছে, কেরলের আর এক নাবিক অক্ষয় হরীশের জন্য এমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট পাঠানো হয়েছে। পাসপোর্ট হারিয়ে যাওয়ার পর ইরানেই আটকে তিনি। গত ৯ নভেম্বর বন্দর আব্বাস থেকে ভারতে যোগাযোগ করেন অক্ষয়। ২০২৫ সালে জাপানের palm Marine-এর জাহাজে যোগ দেন তিনি। চবাহার বন্দরে পৌঁছলে ক্যাপ্টেন জানান, তাঁর পাসপোর্ট হারিয়ে গিয়েছে বলে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed