আগরতলা ।।আসন্ন পুর নিগম নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। শনিবার ৩৪ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের সমর্থনে বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তিনি।

সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। পাশাপাশি দলীয় প্রার্থীর সমর্থনে আশীর্বাদ প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, ৩৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী তুষার কান্তি ভট্টাচার্যের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। পুর নিগম এলাকার প্রায় ৯০ শতাংশ উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে, বাকি কাজও দ্রুত শেষ করা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথে ২৪ ঘণ্টা রাজ্যবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচারে মানুষের সাড়ার কথাও তুলে ধরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed