কলকাতা: বিগ বস বাংলার (Big Boss Bangla) ঘরে সমীকরণ বদলাতে সময় লাগে কয়েকটা মুহূর্ত মাত্র। কখনও ২ জনকে ভীষণ ভাল বন্ধু বলে মনে হয় আবার পরের মুহূর্তেই দেখা যায় তাঁরাই একে অপরের বিরুদ্ধে কথা বলছেন। বিগ বসের ঘরে ঢোকার পরে ধীরে ধীরে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল দুর্নিবার সাহা (Durnibar Saha) আর সৃজলা গুহ (Srijla Guha)-র মধ্যে। টাস্কের সময়ে এখে অপরকে সমর্থন করতেন, সাহায্য করতেন তাঁরা। তবে দর্শক থেকে শুরু করে হাউজমেটসদেরও এই কথা মনে হয়েছিল, দুর্নিবার এবং সৃজলার সম্পর্ক বন্ধুত্বের থেকেও বেশি গভীর। সেই কথা দুর্নিবারের কানেও তুলেছিলেন তাঁর বন্ধুরা। ঝিলাম এবং নিরঞ্জন তাঁকে সতর্ক করেছিলেন। সোনমণি দুর্নিবারকে জানিয়েছিলেন যে, সৃজলা তাঁকে বলেছেন যে, দুর্নিবার নাকি সৃজলাকে তাঁর ভাল লাগার কথা জানিয়েছেন। তবে সেই সমস্ত সমীকরণের এখন ইতি। আপাতত জিতু আর সৃজলার বন্ধুত্ব এবং সমীকরণ নিয়ে সরগরম বিগ বসের হাউজ। এই পরিস্থিতিতে সৃজলার সঙ্গে এক সময়ের বন্ধুত্বের জন্য পস্তাচ্ছেন দুর্নিবার? 

সৃজলার সঙ্গে বন্ধুত্ব করায় আক্ষেপ দুর্নিবারের!

সোমবারে নিরঞ্জনের সঙ্গে বসে কথা বলতে বলতে দুর্নিবার জানান, একটা সময় যে তিনি সৃজলাকে বন্ধু বলে মনে করেছিলেন, তার জন্য তাঁর আফশোস হয়। সৃজলার মতো মানুষ কখনও বন্ধু হতে পারে না। নিরঞ্জন তখন দুর্নিবারকে বলেন যে, প্রথমে হয়তো দুর্নিবার গোটা বিষয়টা বুঝতেই পারেননি। সৃজলাকে বুঝতে তাঁর অনেকটাই সময় লেগে গিয়েছে। তবে যখন তিনি বুঝেছেন, সৃজলার থেকে সরে এসেছেন। কিন্তু দুর্নিবার বলেন, এই ভুলের জন্য তিনি গোটা বিগ বস আফশোস করে যাবেন। অন্যদিকে জিতুর সঙ্গে কথা বলতে গিয়ে সৃজলাকে বলতে শোনা যায় যে, দুর্নিবার তাঁকে ঘৃণা করেন। সেই কারণে প্রায় প্রত্যেই টাস্কে তিনি সৃজলার কাজে বাধা সৃষ্টি করেন। 

এদিন সবার সঙ্গে গল্প করতে বসে দুর্নিবার মজা করে রাজবীরকে এই কথাও বলেন যে, রাজবীরের যখন যাকে পছন্দ হয়েছে, সেই ঘর থেকে বেরিয়ে গিয়েছে। তাই রাজবীর এবার যেন সৃজলার দিকে মন দেন। তবেই সৃজলা বিগ বসের বাড়ি থেকে এভিক্ট হবেন। সোমবারের টাস্কে হেরে গিয়ে নমিনেশনে চলে গিয়েছেন তনুশ্রী এবং রাজবীর। জিতু টাস্ক ছেড়ে দিলেও, তাঁকে নমিনেট করেননি বিগ বস। অন্যদিকে এদিন সৃজলা টাস্কে জিতু এবং সৌরভের সাহায্য নিয়ে টিঁকে থেকেছেন বলে আলোচনা হয় বাড়িতে। 

আরও পড়ুন: Sadhak Bamakhyapa: শহর থেকে অনেক দূরে হচ্ছে ‘সাধক বামাক্ষ্যাপা’-র প্রিমিয়ার, ২৫ বছর পরে আবার..



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *