ক্রাইস্টচার্চ: ১৯ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। বেসিন রিজার্ভের পিচে পর্যাপ্ত ঘাসের আস্তরণ নিশ্চিতভাবেই ব্য়াটারদের লাল বলের মহারণে চ্যালেঞ্জের মুখে ফেলবে, তা নিশ্চিত। এই পরিস্থিতিতে কেমন হতে পারে ভারতীয় একাদশ, তা নিয়ে সবারই কৌতূহল রয়েছে। কিন্তু সাংবাদিক বৈঠকে এসেও তা নিয়েও কোনও মন্তব্য করেননি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের একাদশে পেসার মহম্মদ সিরাজের জায়গা নিয়ে করা প্রশ্ন বুধবার এড়িয়ে যান ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। তিনি জানান, চূড়ান্ত একাদশ নির্ধারণ করার দায়িত্ব অধিনায়ক শুভমন গিলের। সাম্প্রতিক অফ-ফর্মের কারণে দলে সিরাজের জায়গা ঝুঁকির মুখে রয়েছে কি না, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি মর্কেল। তিনি বলেন, প্রথম টেস্টের আগের দিন মরকেল বলেন, “ভারতের জার্সিতে সিরাজ যখনই মাঠে নেমেছে, যখনই খেলেছে, সে বিশ্বমানের পারফর্মার হিসেবে নিজেকে প্রমাণ করেছে। গৌতমকে আমি আমার মতামত দিয়েছি যে, প্রতিপক্ষের ২০টি উইকেট নেওয়ার মতো যথেষ্ট শক্তিশালী বোলিং আক্রমণ আমাদের রয়েছে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তটি নেবেন শুভমন।’
টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজে ভারত জিতলেও ভারতের বোলিং আক্রমণ নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। টেস্ট ফর্ম্য়াটে ভারতের সাম্প্রতিক ফল একেবারেই তাদের পক্ষে কথা বলছে না। তবে বাইরের সমালোচনায় কান না দিয়ে আসন্ন টেস্ট সিরিজে ফোকাস রাখার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের বোলিং কোচ। মর্কেল বলেন, ‘বাইরে কে কী বলছে, তা নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমাদের টেস্ট ম্য়াচে সঠিক জায়গায় বল ফেলতে হবে। আমরা আর পয়েন্ট হারাতে পারি না। দলকে দায়িত্ব নিতে হবে ও দ্রুত ছন্দে ফিরতে হবে।’ এই মুহূর্তে ভারতীয় দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। এই পরিস্থিতিতে আর আর পয়েন্ট হারানো মানে বিপদ ডেকে আনা।
এর আগে সাংবাদিক বৈঠকে এসে গিল জানিয়েছিলেন যে চার পেসারকে দিয়েই আক্রমণভাগ সাজানো হবে প্রথম টেস্টে। তিনি বলেছিলেন, ‘আমরা নিশ্চিতভাবেই ৪ জন পেস বোলার নিয়ে খেলব। আমাদের প্রত্যেক পেস বোলারই ভাল পারফর্ম করেছে। যা একাদশ নির্বাচনের ক্ষেত্রে আমাদের জন্য ইতিবাচক সমস্যা তৈরি করেছে। ওয়ান ডে সিরিজে পেস বোলাররা দারুণ দায়িত্ব নিয়েছে। আমরা এখনও চূড়ান্ত কম্বিনেশন নিয়ে সিদ্ধান্ত নিচ্ছি। তবে আমরা ৪ জন ফাস্ট বোলার নিয়েই খেলব।’
