জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ (SA vs BAN)। এই টেস্টে প্রথমে ব্যাট হাতে বিধ্বংসী শতরান হাঁকান লিটন দাস (Litton Das), এরপরে কিপিং করতে নেমে ইতিহাসই গড়ে ফেললেন তিনি। ভাঙলেন প্রায় পাঁচ দশক পুরনো রেকর্ড।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে লিটন দাস ছয় ছয়টি ক্যাচ তো ধরেনই, পাশাপাশি রায়ান রিকেলটন ও কাগিসো রাবাডাকে স্টাম্প আউটও করেন লিটন। সব মিলিয়ে প্রথম ইনিংসে কিপার হিসাবে মোট আটটি সাফল্য পান লিটন। ভারতের হয়ে ধোনি ২০০৯ সালে ছয়টি সাফল্য পেয়েছিলেন। সেখানে লিটন যে তাঁকে শুধু পিছনে ফেললেন তাই নয়, তিনি ৪৭ বছর পুরনো সর্বকালীন রেকর্ডও ভেঙে ফেললেন। এতদিন পর্যন্ত ১৯৭৯ সালে পাকিস্তানের কিপার ওয়াসিম বারি নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়ে সাতটি সাফল্য পেয়েছিলেন। সেই রেকর্ড ৪৭ বছর অক্ষত ছিল।

আরও পড়ুন:- ‘বোলারদের সঙ্গে নিয়মিত কথা হত’, কামিন্সের দাবি খর্ব করে স্যান্ডপেপার-গেট নিয়ে বিস্ফোরক ব্যানক্রফ্ট 

তবে সেই রেকর্ড বারির একার ছিল না। ইংল্যান্ডের বব টেলর, নিউজ়িল্যান্ডের ইয়ান স্মিথ, ওয়েস্ট ইন্ডিজ়ের রিডলি জেকবস এবং জশুয়া দা ডিলভা সকলকেই এক টেস্টের এক ইনিংসে কিপার হিসাবে সাতটি সাফল্য পেয়েছিলেন। তবে তাঁদের সকলকে পিছনে ফেলে এবার থেকে সেই রেকর্ড লিটনের দখলে।

 

তবে লিটন দাসের এই রেকর্ড গড়ার দিনেই চাপে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে শেষ তিন উইকেটে ১৮১ রান যোগ করায় ম্যাচের ভাগ্য বদলে যায়। ইনিংসে বল হাতে পাঁচ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৭২ রান করেন রাবাডা। মার্কাস অ্যাকেরমান, রায়ান রিকেলটন হাঁকান শতরান, তেম্বা বাভুমা ও জুবের হামজ়াও অর্ধশতরানের ইনিংস খেলেন। এঁদের সুবাদেই বাংলাদেশের ৪০০ রানের প্রথম ইনিংসের জবাবে ৫৫৭ রানে প্রথম ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের টপ অর্ডার তেমন রান পেলে না। চতুর্থ দিনের খেলাশেষে বাংলাদেশের স্কোর পাঁচ উইকেটের বিনিময়ে ১০০ রান। এখনও পদ্মাপারের দল ৫৭ রানে পিছিয়ে রয়েছে। আপাতত ক্রিজে রয়েছেন লিটন এবং বাংলাদেশের অভিজ্ঞতম ক্রিকেটার মুশফিকুর রহিম। তাঁরা ম্যাচের শেষদিনে লড়াই করতে না পারলে, বাংলাদেশকে কিন্তু পরাজয়ের সম্মুখীন হতে হবে।   



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *