আগরতলা।। পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ২৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে জোর বাড়াল বামফ্রন্ট। বামফ্রন্ট মনোনীত প্রার্থী সোমা বিশ্বাসের সমর্থনে বনকুমারী রেন্টাস কলোনিতে সংগঠিত হয় বাড়ি বাড়ি জনসংযোগ ও নির্বাচনী প্রচার কর্মসূচি।
এদিন প্রচারে প্রার্থী সোমা বিশ্বাসের সঙ্গে উপস্থিত ছিলেন সিপিআই(এম) ডুকলি মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা, বিধায়ক রামু দাস, পার্টি নেত্রী চঞ্চলতা দেবনাথ, তপন বিশ্বাস, সুবীর সরকার, করুণ দেবনাথ-সহ অন্যান্য দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
প্রচার চলাকালীন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বামফ্রন্ট নেতৃত্ব। পাশাপাশি বিজেপি জোট সরকারের বিরুদ্ধে মানুষের জমে থাকা ক্ষোভ ও বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করেন তাঁরা।
২৯ নম্বর ওয়ার্ডে নির্বাচনী লড়াইয়ে জনসংযোগকে হাতিয়ার করে প্রচারের ময়দানে নিজেদের শক্তি বাড়াতে তৎপর বামফ্রন্ট।
