ওয়েলিংটন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই শুরু হবে ভারত বনাম নিউজ়িল্যান্ডের (IND vs NZ) প্রথম টেস্ট ম্যাচ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছনোর লক্ষ্যে ভারতের জন্য এই সিরিজ় খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সিরিজ়ের শুরুটা ভাল করা অত্যন্ত জরুরি। যে কোনও টেস্টের আগেই সকলের এক নজর থাকে ২২ গজের দিকে। এই ম্য়াচের পিচ কেমন হবে?     

বিগত কয়েকদিনে বেসিন রিজার্ভে এই টেস্টের ২২ গজ থেক বেশ খানিকটা ঘাস কাটা হয়েছে। তাও এখনও এই ২২ গজ যেন একেবারে সবুজ গালিচা। পিচে ঘাস ভর্তি। সচরাচর এমন পিচ ফাস্ট বোলারদের স্বর্গরাজ্য হয়। তবে বেসিন রিজার্ভের ক্ষেত্রে বিষয়টা খানিকটা ভিন্ন। এখানকার পিচ সচরাচর সবুজে মোড়াই হয়। তবে ওয়েলিংটনের লোকালবয় রাচিন রীবন্দ্র থেকে কিউয়ি কোচ সকলেই কিন্তু সতর্ক করে দিচ্ছেন যে বেসিন রিজার্ভের পিচ যেমন দেখায় তেমন আচরণ করে না।                

 

আরও পড়ুন:- পিছনে ফেললেন ধোনিকেও, জোহানেসবার্গে সর্বকালীন ইতিহাস গড়লেন বাংলাদেশ তারকা লিটন দাস

এখানকার পিচে শুরু দিকে ফাস্ট বোলাররা সাহায্য পান এবং পেস দাপট দেখায়। কিন্তু সময় পেরলে এই পিচই পাটা হয়ে গিয়ে ব্যাটারদের জন্য  বেশ ভাল হয়ে যায়। ঐতিহাসিকভাবেও সেই ছবিটাই ম্যাচগুলিতেও দেখা যায়। প্রথম ইনিংসে যেখানে কম রান উঠে এবং বোলাররা দাপট দেখান, সেখানে তুলনামূলক দ্বিতীয় ইনিংসে বড় রান উঠে। পাশাপাশি ওয়েলিংটনে একদিক থেকে প্রচুর হাওয়া দেওয়ায় এটা কিন্তু বোলারদের জন্যও বেশ চ্যালেঞ্জিং হয়। তাই এই মাঠে ব্যাটার ও বোলার উভয়কেই ভিন্ন ভিন্ন সময়ে খানিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়।                   

ম্যাচের আগে দুইদিন বৃষ্টি হলেও আপাতত তা থেমেছে এবং ভাল পরিবেশে বৃষ্টি ছাড়াই ম্যাচ শুরু হওয়ার আশা করাই যায়। তবে ম্যাচের শেষের দিকে দুইদিন আকাশ মেঘলা থাকতে পারে। দিনেরবেলায় তাপমাত্রা মোটামুটি টিন ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।      



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *