Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
publicnow.in publicnow.in
publicnow.in publicnow.in
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলার খবর
  • বিনোদন
  • জ্যোতিষ শাস্ত্র
  • বাংলাদেশ
  • অপরাধ জগৎ
  • লাইফস্টাইল
  • পাঁচমিশালি

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • দাঁত হলুদ হয়ে গেছে, নোংরা পরিষ্কার করতে ও প্লাক তুলতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি | Follow these home remedies to remove yellow plaque from teeth
  • Indian Rupee Vs West Indies Currency: ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ১০০০ টাকার ‘মূল্য’ কত জানেন…? চমকাবেন শুনলেই ‘উত্তর’! How much is the value of 1000 Indian rupees in West Indies Do you know the correct answer will shock knowing this Trending Money GK | লেটেস্ট ব্যবসা-বাণিজ্যের খবর
  • Reduce Migraine Pain: নিত্যদিন এই টিপসগুলি মেনেই মাইগ্রেনের ব্যথাকে চিরতরে বিদায় জানান | Follow these special tips to reduce migraine pain
  • Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, ‘বিগ বস বাংলা’য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
  • GK: রেলের জমি থেকে কত দূরে বাড়ি তৈরি করা উচিত? জানেন কি রেলের এই নিয়মগুলি? | লেটেস্ট পাঁচমিশালি খবর

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Find Us

Address
123 Main Street
New York, NY 10001

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলার খবর
  • বিনোদন
  • জ্যোতিষ শাস্ত্র
  • বাংলাদেশ
  • অপরাধ জগৎ
  • লাইফস্টাইল
  • পাঁচমিশালি
Subscribe
Close

Search

Home/পাঁচমিশালি/Durga Puja 2026: ২৯২ বছরে সুরুলের ঐতিহাসিক জমিদার বাড়ির দুর্গাপুজো, Historic Surul Zamindar Bari Puja Enters Its 292nd Year | লেটেস্ট পাঁচমিশালি খবর
পাঁচমিশালি

Durga Puja 2026: ২৯২ বছরে সুরুলের ঐতিহাসিক জমিদার বাড়ির দুর্গাপুজো, Historic Surul Zamindar Bari Puja Enters Its 292nd Year | লেটেস্ট পাঁচমিশালি খবর

By admin
November 3, 2026 2 Min Read
0


Last Updated:Oct 19, 2026 3:57 PM IST

বীরভূমের সুরুলের ঐতিহাসিক জমিদার বাড়ির দুর্গাপুজো এ বছর ২৯২ বছরে পা দিল। শতাব্দী প্রাচীন ঐতিহ্য, বনেদিয়ানা এবং পারিবারিক রীতির মেলবন্ধনে আজও স্বমহিমায় টিকে রয়েছে এই পুজো।

+

২৯২

২৯২ বছরে সুরুলের ঐতিহাসিক জমিদার বাড়ির দুর্গাপুজো

বীরভূম,সৌভিক রায়: থিমের ভিড়ে হারিয়ে যাওয়া বনেদিয়ানা আর ঐতিহ্যের গন্ধ মাখানো শান্তিনিকেতনের সুরুলের জমিদার বাড়ির দুর্গাপুজো মানেই অন্য এক নস্ট্যালজিয়া। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে, কিন্তু বদলায়নি বীরভূমের বোলপুরের সুরুল সরকার বাড়ির পুজোর সেই প্রাচীন জৌলুস ও রেওয়াজ। এ বছর ২৯২ বছরে পা দিল এই ঐতিহাসিক জমিদার বাড়ির দুর্গাপুজো। বৃহৎ সুসজ্জিত অট্টালিকা, সুবিশাল থাম, সিংহদুয়ার আর শতাব্দী প্রাচীন বনেদিয়ানার ছোঁয়া সব মিলিয়ে পুজোর কদিন মেতে ওঠে গোটা সুরুল গ্রাম।

বাড়ির সদস্যদের তরফ থেকে জানা যায় বর্ধমান জেলার ছোট নীলপুর গ্রাম থেকে বীরভূমের সুরুল গ্রামে এসে বসবাস শুরু করেছিলেন ভরতচন্দ্র ঘোষ (যাঁদের ‘সরকার’ পদবি ব্রিটিশদের প্রদত্ত)। বর্ধমানের রাজার কাছে লাট কিনে শুরু হয়েছিল জমিদারিত্ব। জনশ্রুতি রয়েছে, নিঃসন্তান ভরতচন্দ্র ঘোষ গুরুদেবের নির্দেশে এই সুরুল গ্রামে থেকে শ্যামসুন্দর মন্দিরে নিত্যপুজো শুরু করেন। পরবর্তীতে তাঁরই পুত্র কৃষ্ণহরি সরকার জমিদার বাড়ির অন্দরে এই দুর্গোৎসবের সূচনা করেছিলেন। এরপর কেটে গেছে প্রায় তিন শতাব্দী।

আজ থেকে ১২৯ বছর আগে পরিবারে ভাইয়ে-ভাইয়ে বিবাদের জেরে সরকার বাড়ির পাশেই আরেকটি পুজোর সূচনা হয়, যা বর্তমানে ‘সুরুল ছোট বাড়ির পুজো’ নামে পরিচিত। এই জমিদার বাড়ির মূল আকর্ষণ রেড়ির তেলের ঝাড়বাতি, পুজোর কদিন বেলজিয়ামের প্রাচীন ঝাড়বাতিতে সেজে ওঠে নাটমন্দির ও দুর্গমণ্ডপ। আর বিশেষত্ব হল, এই ঝাড়বাতিগুলি বিদ্যুৎ নয়, জ্বালানো হয় রেড়ির তেলে। দেবীকে সাজাতে ব্যবহার করা হয় প্রায় ৩০০ বছরের পুরনো প্রাচীন গয়না। পরিবারের সদস্যরাই এই দায়িত্ব পালন করেন।

এর পাশাপাশি এই পুজোর গুরুত্ব হচ্ছে ছাঁচে ঢালাই নয়, সুপ্রাচীন কাল থেকেই দেবীর মুখ হাতে গড়ার রেওয়াজ রয়েছে। বীরভূমের খয়রাশোলের সূত্রধর পরিবারের চার পুরুষ ধরে এই প্রতিমা তৈরি করে আসছেন। বর্তমানে সুভাষ সূত্রধর ও তাঁর পুত্র এই ঐতিহ্য ধরে রেখেছেন। এমনকী, চালচিত্রটিও নিখুঁতভাবে হাতে আঁকা হয়। বৈষ্ণব ও শাক্ত উভয় মতেই এখানে পুজো হয়। দোলায় করে ঘট ভরার প্রথা রয়েছে। পুজোর ভোগ হিসেবে অন্নভোগের প্রচলন নেই পরিবর্তে লুচি, মিষ্টান্ন ও ফল দিয়ে ভোগ নিবেদন করা হয় এবং গ্রামজুড়ে প্রসাদ বিতরণের রীতি রয়েছে। চালকুমড়ো, আঁখ ও ছাগ বলিদানের প্রথাও আজও প্রচলিত। সারা বছর কর্মসূত্রে পরিবারের সদস্যরা যে যেখানেই থাকুন না কেন, দুর্গাপুজোর কদিন সুরুলের এই জমিদার বাড়িতে সবাই একত্রিত হন। নাটমন্দিরে বসে সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালার আসর। অন্যদিকে, জমিদার বাড়ির সামনে বসা ছোট মেলা এবং সাউন্ড বক্সের ব্যবহারহীন শান্ত পরিবেশ দর্শনার্থীদের টানে প্রতি বছর। থিমের দৌরাত্ম্যে যখন চারপাশ মুখরিত, তখন প্রাচীন ঐতিহ্যের শিকড় আঁকড়ে টিকে রয়েছে সুরুলের সরকার বাড়ির এই দুর্গোৎসব।



Source link

Author

admin

Follow Me
Other Articles
Previous

গরমকালে ফিট থাকতে, এই রোগগুলিকে দূরে রাখতে এই মিষ্টি ফলের ওপর ভরসা রাখুন | Eating pineapple daily in summer is very good for health, it reduces the risk of this disease

Next

Mother’s Day: কবে পালিত হবে মাতৃ দিবস, জানুন ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব সম্পর্কে | Mothers day 2025: know about the history, significance, and importance of Mother’s Day

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Search

Recent Posts

  • দাঁত হলুদ হয়ে গেছে, নোংরা পরিষ্কার করতে ও প্লাক তুলতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি | Follow these home remedies to remove yellow plaque from teeth
  • Indian Rupee Vs West Indies Currency: ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ১০০০ টাকার ‘মূল্য’ কত জানেন…? চমকাবেন শুনলেই ‘উত্তর’! How much is the value of 1000 Indian rupees in West Indies Do you know the correct answer will shock knowing this Trending Money GK | লেটেস্ট ব্যবসা-বাণিজ্যের খবর
  • Reduce Migraine Pain: নিত্যদিন এই টিপসগুলি মেনেই মাইগ্রেনের ব্যথাকে চিরতরে বিদায় জানান | Follow these special tips to reduce migraine pain
  • Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, ‘বিগ বস বাংলা’য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
  • GK: রেলের জমি থেকে কত দূরে বাড়ি তৈরি করা উচিত? জানেন কি রেলের এই নিয়মগুলি? | লেটেস্ট পাঁচমিশালি খবর

Find Us

Address
123 Main Street
New York, NY 10001

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • দাঁত হলুদ হয়ে গেছে, নোংরা পরিষ্কার করতে ও প্লাক তুলতে মানুন এই ঘরোয়া প্রতিকারগুলি | Follow these home remedies to remove yellow plaque from teeth
  • Indian Rupee Vs West Indies Currency: ওয়েস্ট ইন্ডিজে ভারতীয় ১০০০ টাকার ‘মূল্য’ কত জানেন…? চমকাবেন শুনলেই ‘উত্তর’! How much is the value of 1000 Indian rupees in West Indies Do you know the correct answer will shock knowing this Trending Money GK | লেটেস্ট ব্যবসা-বাণিজ্যের খবর
  • Reduce Migraine Pain: নিত্যদিন এই টিপসগুলি মেনেই মাইগ্রেনের ব্যথাকে চিরতরে বিদায় জানান | Follow these special tips to reduce migraine pain
  • Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, ‘বিগ বস বাংলা’য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
  • GK: রেলের জমি থেকে কত দূরে বাড়ি তৈরি করা উচিত? জানেন কি রেলের এই নিয়মগুলি? | লেটেস্ট পাঁচমিশালি খবর

Archives

  • November 2026 (134)
Copyright 2026 — publicnow.in. All rights reserved. {{Public Now Tv}}