নয়াদিল্লি: বছর দু’য়েক আগে ভারতের অস্ট্রেলিয়ান সফরে সরফরাজ খান (Sarfaraz Khan) একটাও ম্যাচ খেলেননি। তবে তিনি সেই সফরের মধ্যে হেডলাইন কেড়ে নেন সম্পূর্ণ এক ভিন্ন কারণে। প্রায় দেড় বছর সেই সিরিজ়ের পর ভারতীয় দলে সুযোগ পাননি সরফরাজ খান। কেউ স্পষ্টভাবে কিছু দাবি না করলেও, সোশ্যাল মিডিয়ায় বারংবার দাবি করা হয় সরফরাজ নাকি ওই সফরের সময় সাজঘরের না না খবর লিক করেছিলেন যা টিম ম্যানেজমেন্ট একেবারেই ভালভাবে নেয়নি।
তবে সরফরাজ খান দাবি করেন এমন কিছু হয়নি, উপরন্তু এই গোটা ঘটনায় তাঁর পরিবার অত্যন্ত আহত হয়। তিনি দাবি করেন যে তিনি যদি সত্যিই খবর লিক করে থাকতেন, তাহলে তাঁকে কয়েক মাস পরেই ভারতীয় ‘এ’ দলের জন্য নেওয়া হত না। সরফরাজ আকাশ চোপড়াকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেন, ‘আমরা খুব আঘাত পেয়েছিলাম। আমি ফ্লাইট থেকে নামার পরেই এই বিষয়ে একের পর এক মেসেজ পাই। বর্ডার গাওস্কর ট্রফির শেষ টেস্টের ২৫-৩০ দিন পরে এই খবরটা আসে এবং আমি খুবই কষ্ট পেয়েছিলাম। কার সঙ্গে কথা বলতে হবে বুঝেই পারছিলাম না। তবে এটাই যদি আসল কারণ হত, তাহলে তো আমি ভারত এ দলের হয়েও এবং পরে শ্রীলঙ্কা সফরে সুযোগ পেতাম না।’
আরও পড়ুন:- সাফল্য পেতে ছয় মাস আগে থেকেই হোমওয়ার্ক শুরু করেছিলেন, সেঞ্চুরির পর দাবি কেএল রাহুলের
সরফরাজ আরও জানান যে ওই সময়ে ভারতীয় কোচ গৌতম গম্ভীর সরফরাজের সঙ্গে ফোনে কথা বলেন এবং তাঁকে ফোকাস নষ্ট না করার জন্যও পরামর্শ দেন। ‘সেই সময় কেউই আমার ফোন তুলছিলেন না। আমার পরিবারের জন্যও সময়টা খুব খারাপ ছিল। আমরা বাবা ও মুশিরের জন্য আমার খুবই খারাপ লাগছিল। বেশ চিন্তিত ছিলাম। তবে দুইদিন পরে গৌতম গম্ভীর আমায় ফোন করেন এবং জানান এই বিষয়ে চিন্তা না করে নিজের খেলায় যেন আমি মন দিই। ওঁ বলেন যে এই গোটটাই রাজনীতি ও আমায় এইসব দিকে কান না দেওয়ার পরামর্শ দেন। ওঁ আমার বাবার সঙ্গেও কথা বলেন এবং বলেন যাতে ক্রিকেট থেকে আমরা একাগ্রতা সরে না যায়,’ জানান সরফরাজ।
