Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
publicnow.in publicnow.in
publicnow.in publicnow.in
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলার খবর
  • বিনোদন
  • জ্যোতিষ শাস্ত্র
  • বাংলাদেশ
  • অপরাধ জগৎ
  • লাইফস্টাইল
  • পাঁচমিশালি

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • GK: বলুন তো, ট্রাফিক পুলিশরা সবসময় কেন সাদা ইউনিফর্ম পরেন? উত্তর দিতে গিয়ে হিমশিম ৯৯% মানুষ GK Why Do Traffic Police Officers Wear White Uniforms | লেটেস্ট পাঁচমিশালি খবর
  • দেশের প্রধানমন্ত্রীর নামে জার্মানিতে রাস্তা! যাতায়াতের সময় দৃশ্যটি চোখে পড়তেই আনন্দে ভরে উঠল ভারতীয় যুবকের মন | লেটেস্ট পাঁচমিশালি খবর
  • স্বর্ণকমল জুয়েলার্স-এর উদ্যোগে ‘শারদর্ঘ্য শারদ সম্মান ২০২৬’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • হয়ে যাবে কান ঝালাপালা, হাতি-সিংহের থেকেও জোরে ডাকতে পারে কোন পাখি?
  • চেন কভারের ফুটো দিয়ে ঢুকে সোজা সেঁদিয়ে গেল সিটের নীচে…! বাইকে বিষধর 'গোখরো সাপ', শিউরে ওঠা দৃশ্য দেখল জলপাইগুড়ির দিনবাজার!

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Find Us

Address
123 Main Street
New York, NY 10001

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলার খবর
  • বিনোদন
  • জ্যোতিষ শাস্ত্র
  • বাংলাদেশ
  • অপরাধ জগৎ
  • লাইফস্টাইল
  • পাঁচমিশালি
Subscribe
Close

Search

Home/খেলার খবর/Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, ‘বিগ বস বাংলা’য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?
খেলার খবর

Sourav Ganguly Exclusive: উঠে এল জিতু-রাজবীর প্রসঙ্গ, ‘বিগ বস বাংলা’য় হোস্ট হিসেবে কেমন অভিজ্ঞতা, কী বলছেন সৌরভ?

By admin
November 3, 2026 2 Min Read
0


কলকাতা: ‘বিগ বস বাংলা’-র মঞ্চে সঞ্চালকের নতুন ভুমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly) এবং এ নিয়ে এবিপি আনন্দকে দেওয়া তাঁর এক্সক্লুসিভ সাক্ষাৎকার ঘিরে অনুরাগী ও দর্শকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে। ক্রিকেটের সবুজ মাঠ থেকে ছোট পর্দার রিয়্যালিটি শো— প্রতিটি ক্ষেত্রে কঠিন পরিস্থিতি অনায়াস দক্ষতায় সামলানোই যাঁর নিজস্ব শৈলী, সেই ‘মহারাজ’ এবার বিগ বসের জটিল গেমপ্ল্যান এবং প্রতিযোগীদের আচরণ বিশ্লেষণ করছেন নিজের অনন্য ভঙ্গিতে। অফ-সাইডে চাবুক কভার ড্রাইভের মতোই তিনি সামলে নিচ্ছেন প্রতিযোগীদের মানসিক টানাপোড়েন ও অন-স্ক্রিন বিতর্ক। EXCLUSIVE কথোপকথনে সৌরভ জানান, বিগ বসের ঘর মানেই নানা চরিত্রের সমাগম এবং তাদের নিজস্ব মানসিকতা ও কৌশলের লড়াই। 

প্রশ্ন: বিগ বস বাংলার কোন বিষয়টি আপনার নজর কেড়েছে? আর কোন বিষয়টি একেবারেই ভাল লাগছে না আপনার?

সৌরভ: প্রত্যেক প্রতিযোগী পারফর্ম করছে। আমার সবাইকে বেশ ভাল লেগেছে। প্রত্যেকে কম্পিটিটিভ। ভাল লাগা, খারাপ লাগা এভাবে দেখিনা। এটা পুরোটাই একটা গেম শো। এই খেলার নিয়মই এটা। রিয়াল লাইফ গেম শো। সবার ব্যবহার বিভিন্ন সময়ে পাল্টেছে। কিন্তু তার জন্য আমার খারাপ লাগার কিছু নেই। খেলার নিয়মই এটা।

প্রশ্ন: যাঁরা যাঁরা এখনও শোয়ে আছেন, তাঁদের ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে কী বলবেন?

সৌরভ: এভাবে ইতিবাচক ও নেতিবাচক কিছু বলা যায় না। সবাই নিজের মত করে খেলছে। খেলার নিয়ম এটা। প্রত্যেকের আলাদা আলাদা গেমপ্ল্যান রয়েছে। সেভাবেই তাঁরা খেলছে।

প্রশ্ন: সৌরভ দাস ওয়াইল্ড কার্ড হিসেবে এসে খেলায় নিজেকে মেলে ধরেছে, কিন্তু রনিতা পারছেন না। দীপেন্দুর এভিকশন যেভাবে হয়েছিল, সেভাবে রণিতার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না কেন? যাঁরা শুরু থেকে আছেন, তাঁদের প্রতি এটা অন্য়ায় হচ্ছে না?

সৌরভ: প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা। তাঁদের স্বভাব, চরিত্র আলাদা হয়। খেলায় বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষ নিজেকে মেলে ধরে। রণিতা সবে এসেছে। তাঁর খেলাটা ধরার হয়ত একটু সময় লাগছে। সৌরভ দাস টিভির লোক। ও রিয়্য়ালিটি শো অনেক বেশি দেখেছে। তাই হয়ত দ্রুত খেলার মধ্য়ে ঢুকতে পেরেছে। নিরঞ্জনও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্টেছে নিজেকে। তাই প্রত্যেককে একইরকম ভাবাটা ঠিক না। সময় দিতে হবে।

প্রশ্ন: গত সপ্তাহে যেভাবে জিতু, রাজবীর আপনার সামনে যে আচরণ করেছে, তা একেবারেই কাম্য় নয়। আপনি বা বিগ বসের তরফে জোরালো কোনও প্রতিবাদ কেন দেখা যায় না?

সৌরভ: এটা খেলার নিয়ম। আমাকে সব প্রতিযোগীকে সমানভাবে দেখতে হবে। রোজ বকলে কোনও কাজে দেয় না তা, মাঝে মাঝে বকা দেওয়াটা কাজে দেয়। আমি কোনওকিছু নেতিবাচকভাবে নেইনি। এটা খেলা। মানুষের ইমোশন রয়েছে। প্রত্যেকের কথা বলার ভঙ্গি আলাদা হয়। সেগুলো বুঝতে পারি আমি।

প্রশ্ন: অ্য়াক্টর vs নন অ্য়াক্টর যে গ্রুপিজমের কথা বারবার ওঠে, তা নিয়ে কী বলবেন?

সৌরভ: আমি আলাদা কোনওভাবেই মনে করি না কাউকে। ১০ সপ্তাহ হয়ে গেল এই শোয়ের। আমার নিজের কাছেও চ্যালেঞ্জিং ছিল বিষয়টা। এখন ধীরে ধীরে খেলাটার একটা অংশ আমিও হয়ে উঠেছি। কোনও গ্রুপিজম নেই এখানে। সবাই সবার নিজস্ব ভঙ্গিতে খেলাটা খেলছে। আমার সঙ্গে আশা করি দর্শকদেরও খুব ভাল লাগছে বিগ বস বাংলা।

Bigg Boss Bangla | বিগ বস বাংলায় দাদার দরবার থেকে এবিপি আনন্দে এক্সক্লুসিভ সৌরভ গঙ্গোপাধ্যায়



Source link

Author

admin

Follow Me
Other Articles
Previous

GK: রেলের জমি থেকে কত দূরে বাড়ি তৈরি করা উচিত? জানেন কি রেলের এই নিয়মগুলি? | লেটেস্ট পাঁচমিশালি খবর

Next

Reduce Migraine Pain: নিত্যদিন এই টিপসগুলি মেনেই মাইগ্রেনের ব্যথাকে চিরতরে বিদায় জানান | Follow these special tips to reduce migraine pain

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Search

Recent Posts

  • GK: বলুন তো, ট্রাফিক পুলিশরা সবসময় কেন সাদা ইউনিফর্ম পরেন? উত্তর দিতে গিয়ে হিমশিম ৯৯% মানুষ GK Why Do Traffic Police Officers Wear White Uniforms | লেটেস্ট পাঁচমিশালি খবর
  • দেশের প্রধানমন্ত্রীর নামে জার্মানিতে রাস্তা! যাতায়াতের সময় দৃশ্যটি চোখে পড়তেই আনন্দে ভরে উঠল ভারতীয় যুবকের মন | লেটেস্ট পাঁচমিশালি খবর
  • স্বর্ণকমল জুয়েলার্স-এর উদ্যোগে ‘শারদর্ঘ্য শারদ সম্মান ২০২৬’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • হয়ে যাবে কান ঝালাপালা, হাতি-সিংহের থেকেও জোরে ডাকতে পারে কোন পাখি?
  • চেন কভারের ফুটো দিয়ে ঢুকে সোজা সেঁদিয়ে গেল সিটের নীচে…! বাইকে বিষধর 'গোখরো সাপ', শিউরে ওঠা দৃশ্য দেখল জলপাইগুড়ির দিনবাজার!

Find Us

Address
123 Main Street
New York, NY 10001

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • GK: বলুন তো, ট্রাফিক পুলিশরা সবসময় কেন সাদা ইউনিফর্ম পরেন? উত্তর দিতে গিয়ে হিমশিম ৯৯% মানুষ GK Why Do Traffic Police Officers Wear White Uniforms | লেটেস্ট পাঁচমিশালি খবর
  • দেশের প্রধানমন্ত্রীর নামে জার্মানিতে রাস্তা! যাতায়াতের সময় দৃশ্যটি চোখে পড়তেই আনন্দে ভরে উঠল ভারতীয় যুবকের মন | লেটেস্ট পাঁচমিশালি খবর
  • স্বর্ণকমল জুয়েলার্স-এর উদ্যোগে ‘শারদর্ঘ্য শারদ সম্মান ২০২৬’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান
  • হয়ে যাবে কান ঝালাপালা, হাতি-সিংহের থেকেও জোরে ডাকতে পারে কোন পাখি?
  • চেন কভারের ফুটো দিয়ে ঢুকে সোজা সেঁদিয়ে গেল সিটের নীচে…! বাইকে বিষধর 'গোখরো সাপ', শিউরে ওঠা দৃশ্য দেখল জলপাইগুড়ির দিনবাজার!

Archives

  • November 2026 (141)
Copyright 2026 — publicnow.in. All rights reserved. {{Public Now Tv}}