Last Updated:

ঝাঁসিতে তল্লাশি চালানোর সময় হ্যান্ডপাম্প থেকে চোলাই মদ বেরোতে দেখেন পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা।

উত্তরপ্রদেশের বাড়িতে হ্যান্ডপাম্প থেকে জলের বদলে বেরোল মদ (Photo: X)
উত্তরপ্রদেশের বাড়িতে হ্যান্ডপাম্প থেকে জলের বদলে বেরোল মদ (Photo: X)

ঝাঁসি: উত্তরপ্রদেশের ঝাঁসিতে একটি বাড়ির উঠোনে বসানো হ্যান্ডপাম্প থেকে জল নয়, বেরিয়ে এল চোলাই মদ! তল্লাশি চালানোর সময় পুলিশ আধিকারিকরা হ্যান্ডপাম্পটি চালাতেই এই ঘটনা সামনে আসে। অবৈধ মদের কারবারের বিরুদ্ধে অভিযানের সময় পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকদের একটি যৌথ দল এই অস্বাভাবিক ঘটনার সন্ধান পায়।

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, অভিযানের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিকরা হ্যান্ডপাম্প চালিয়ে একটি পাত্রে মদ সংগ্রহ করছেন। পরে সেই মদ একটি জেরিক্যানে ঢেলে রাখা হচ্ছে। ২১ নভেম্বরের এই অভিযানে আধিকারিকরা জানতে পারেন, মাটির নীচে চোলাই মদ মজুত করে রাখা হয়েছিল। সেই গোপন মজুত থেকে মদ বের করার জন্য তার উপরে একটি হ্যান্ডপাম্প বসানো হয়েছিল। বাইরে থেকে দেখতে সাধারণ জলের পাম্প মনে হলেও, সন্দেহ এড়িয়ে সেটি ব্যবহার করে অবৈধ মদ বের করা হত।

পুলিশ ও আবগারি দফতরের যৌথ দল ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লিটার অবৈধ চোলাই মদ উদ্ধার করে। পাশাপাশি বেআইনি বিক্রি রুখতে ঘটনাস্থলে পাওয়া প্রায় ১,০০০ লিটার চোলাই মদ নষ্ট করে দেওয়া হয়।

উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার সাকরার এলাকায় পুলিশ ও আবগারি দফতরের আধিকারিকরা একটি অবৈধ মদের কারবারের পর্দাফাঁস করেছেন। সেখানে মাটির নীচে একটি ট্যাঙ্কের উপরে হ্যান্ডপাম্প বসানো হয়েছিল, যেখান থেকে জল নয়, বেরিয়ে আসত চোলাই মদ।

উত্তরপ্রদেশের ঝাঁসির একটি বাড়িতে পুলিশ ও আবগারি দফতরের যৌথ অভিযানে মাটির নীচে অবৈধ দেশি মদ মজুত রাখার একটি ট্যাঙ্কের সন্ধান মেলে। আধিকারিকরা হ্যান্ডপাম্পটি চালাতেই জল নয়, বেরিয়ে আসে মদ।

২১ নভেম্বর তল্লাশির সময় তেজপুরা ঘুরাট গ্রামের ওই বাড়িতে উপস্থিত একমাত্র ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত মহিলার নাম বিনীতা। তাঁর বয়স ৩০ বছর।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ লিটার অবৈধ দেশি মদ এবং প্রায় ১,০০০ লিটার লাহান উদ্ধার করা হয়েছে। লাহান হল দেশি মদ তৈরির জন্য ব্যবহৃত গাঁজন করা কাঁচামাল। পুলিশ দাবি করেছে, আরও বেআইনি মদ তৈরির কাজে ব্যবহার রুখতে ঘটনাস্থলেই ওই কাঁচামাল নষ্ট করে দেওয়া হয়েছে।

তল্লাশি চালানোর সময় প্রথমে বাড়ির ভিতরে কোথাও মদের সন্ধান পাননি আধিকারিকরা। তবে বাড়ির মূল অংশে একটি হ্যান্ডপাম্প দেখে এক পুলিশ আধিকারিকের সন্দেহ হয়। তিনি সেটি চালাতেই জল বেরোনোর বদলে মদ বেরোতে শুরু করে। এই ঘটনায় অবাক হয়ে যান অভিযানে থাকা আধিকারিকরা। এরপর হ্যান্ডপাম্পের গোড়ার দিকের আবরণ সরাতেই তাঁরা মাটির নীচে পুঁতে রাখা একটি ট্যাঙ্কের সন্ধান পান।

পরবর্তী সময়ে আরও তল্লাশি চালিয়ে বাড়ি থেকে কিছুটা দূরে লাহানের সন্ধান পান আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *