Jammu And Kashmir News: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন এক পাক নাগরিক। তাঁকে গ্রেফতার করেহে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় ঢুকে পড়েছিলেন পাকিস্তানের ওই বাসিন্দা। ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, খারি কারমারা সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন এই পাক নাগরিক। সূত্রের খবর, পেট্রোলিংয়ের সময় সেনাবাহিনীর জওয়ানরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেছিলেন খারি কারমারা এলাকার নিয়ন্ত্রণ রেখা বরাবর। সঙ্গে সঙ্গেই তৎপর হয়ে যান জওয়ানরা। গোটা এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী। এরপর পাকিস্তানের দিক থেকে ওই ব্যক্তি ভারতীয় ভূখণ্ডে প্রবেশের পরেই হাতেনাতে পাকড়াও করা হয় তাঁকে।
Poonch, Jammu and Kashmir: The Indian Army has handed over a Pakistani national, identified as Mohammad Jameel of Abbaspur in Pakistan-occupied Kashmir, to Poonch police following questioning and a medical examination at Raja Sukhdev Singh District Hospital. He was apprehended late Saturday evening by the Sarla Battalion while infiltrating across the Line of Control at Karmada in the Chakan Da Bagh sector.
— IANS (@ians_india) November 29, 2026
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
জানা গিয়েছে, গ্রেফতার হওয়া পাক নাগরিকের নাম মহম্মদ জামিল। তিনি গুলাম হুসেনের ছেলে এবং কাকুটা এলাকার বাসিন্দা। কারমারা গ্রামের কাছে রানগড় নালার কাছ থেকে পাকিস্তানের এই নাগরিককে গ্রেফতার করেছে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে। কেন তিনি পাকিস্তান থেকে ভারতে অনুপ্রবেশ করেছেন, এর পিছনে আর কে বা কারা রয়েছে, কী উদ্দেশ্য ছিল ওই পাক নাগরিকের – সবই জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। ভুল করে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাকিস্তান ভারতে ঢুকে পড়েছেন ধৃত পাক নাগরিক নাকি এর পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে – তা জানার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।
ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে পাকিস্তানের সেনাবাহিনীর তরফে পরিকল্পনা করে এভাবে অনেক সময়েই সাধারণ নাগরিকদের পাঠানো হয়। নিয়ন্ত্রণ রেখা পার করতে বলা হয় ওইসব পাক নাগরিকদের। এর পিছনে পাক সেনার মূল লক্ষ্য থাকে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা দেখা নেওয়া। জঙ্গিদের ঢোকানোর জন্য কোনও সুযোগ রয়েছে কিনা, এই সুযোগে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করে পাকিস্তানের সেনাবাহিনী। একদিন আগে পঞ্জাবের বামিয়াল সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেছিল এক সন্দেহভাজন। বিএসএফ- এর হাতে নিহত হয় ওই পাক নাগরিক। এই ঘটনার একদিনের মধ্যেই ফের নিয়ন্ত্রণ রেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। যদিও তা রুখে দিতে সক্ষম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। গ্রেফতারও করা হয়েছে পাকিস্তানের এক নাগরিককে।
Delimitation Bill 2026 | “কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী”, তোপ দাগলেন CM Suvendu Adhikari




