নয়াদিল্লি: ভারতের (Indian Cricket Team) দুই মহান অধিনায়কের তত্ত্বাবধানেই খেলেছেন তিনি। তবে মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) না সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly), এই দুইজনের মধ্যে বাছতে হলে অধিনায়ক হিসাবে কাকে এগিয়ে রাখবেন সচিন তেন্ডুলকর? সেই প্রশ্নের জবাব দিলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) এবং তাঁর জবাব নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।
রেডিটে ‘Ask Me Anything’ সেশনে সচিনকে জিজ্ঞেস করা হয় তিনি কোন অধিনায়কের নেতৃত্বে খেলাটা সবথেকে বেশি উপভোগ করেছেন। জবাবে সচিন জানান তিনি ধোনি এবং সৌরভ, উভয়ের নেতৃত্বেই খেলা উপভোগ করেছেন। পাশাপাশি তিনি বর্তমান অধিনায়কদের মধ্যে দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমারও ভূয়সী প্রশংসা করেন।
তেন্ডুলকর নিজের পছন্দের অধিনায়ক বাছতে গিয়ে বলেন, ‘আমি নিজের প্রিয় অধিনায়ক বাছতে বসলে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং এমএস ধোনি, দুইজনকেই শীর্ষে রাখব।’ অতীতে সচিন এই প্রশ্নের জবাব দিতে গিয়ে ২০১১ সালের বিশ্বকাপ জয়ের কারণে হালকা ধোনির দিকে ঝুঁকে ছিলেন। ধোনিকেই তিনি সর্বসেরা অধিনায়ক বেছে ছিলেন। তবে বর্তমানে নিজের মন্তব্যের থেকে খানিকটা সরে এসেছেন সচিন।
আরও পড়ুন:- অনবদ্য অর্শদীপ, ব্রার নিলেন তিন উইকেট, দুশোর গণ্ডি পার করার আগেই অল আউট নিউজ়িল্যান্ড
সচিন কিন্তু নিজেও ভারতের অধিনায়কত্ব করেছেন। ৭৩টি ওয়ান ডে এবং ২৫টি টেস্টে তিনি ভারতের অধিনায়কত্ব করেন। তবে অধিনায়ক হিসাবে তিনি তেমন সাফল্য পাননি এবং পরবর্তীতে নেতৃত্ব ছেড়েও দেন সচিন। নিজের সময়কার না না চ্যালেঞ্জ নিয়ে মুখ খোলেন সচিন। তিনি তাঁর অধিনায়ক থাকার সময়ে তাঁকে না না সমস্যার সম্মুখীন হতে হয় এবং তখনকার অধিনায়কেরা আজকের দিনের মতো স্বাধীনতা পেতেন না।
তিনি জানান ভারতের অধিনায়কত্ব করাটা পরম সৌভাগ্যের ছিল। তবে সেসময় তাঁর নিজের পছন্দমতো খেলোয়াড় বাছার স্বাধীনতা ছিল না। কিন্তু পরবর্তীতে বিসিসিআই যে অনেক বেশি পেশাদার হয়েছে, সেটাও একবাক্যে মেনে নেন সচিন।
