Last Updated:
Viral News: উত্তরপ্রদেশের বল্লিয়া জেলার শিবপুর দিয়ারি নাম্বেরি গ্রামে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গ্রামের বাসিন্দা বিশ্বনাথ পাল অচেতন হয়ে পড়েন। নড়াচড়া করতে না পারায় পরিবারটি ধরেই নিয়েছিল যে তিনি মারা গেছেন। তারা অন্ত্যেষ্টিক্রিয়ার প্রস্তুতি নিতে শুরু করে, তারপর হাসপাতালে নিয়ে যেতেই ঘটল মিরাকেল ।
উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের বল্লিয়া জেলার শিবপুর দিয়ারি নাম্বেরি গ্রামে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। পরিবারের সদস্যরা এক বৃদ্ধকে মৃত ভেবে হাসপাতালে নিয়ে যেতেই তিনি জীবিত হয়ে উঠেছেন। ৬৫ বছর বয়সী বিশ্বনাথ পাল অচেতন ছিলেন এবং তাঁর হাত-পা সম্পূর্ণ অচল ছিল। শরীরে কোনও নড়াচড়া অনুভব না করে পরিবারের সদস্যরা তাঁকে তুলসী ও গঙ্গার জল দেন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন যে তাঁর শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে গেছে। তুলসী ও গঙ্গার জলের খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসী রবীন্দ্র বাগাদ পুরো ঘটনাটি সম্পর্কে বিশদে জানিয়েছেন।
এই ঘটনার পর মুহূর্তের মধ্যে গ্রামবাসীদের মধ্যে ভিড় জমে যায়। এরই মধ্যে, কেউ কেউ বয়স্ক বিশ্বনাথ পালকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বিশ্বনাথকে নিয়ে পরিবারটি হাসপাতালে পৌঁছানো মাত্রই ডাক্তারের কথায় শুনে আনন্দে আত্মহারা হন পরিবারের সকলে। তিনি ঘোষণা করেন, “বাবা এখনও বেঁচে আছেন।” মুহূর্তের মধ্যে সকলে হেসে ওঠেন। ছেলে প্রায় আশাই ছেড়ে দিয়েছিল, কিন্তু বাবাকে শ্বাস নিতে দেখে তাঁর চোখেও আনন্দের জল চলে আসে। এখন জেলা হাসপাতালে তাঁর বাবার চিকিৎসা করাচ্ছেন ছেলে।

