ঝাড়খণ্ড : ঝাড়খণ্ডে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জনের। তাদের মধ্যে রয়েছে ৮ জন শিশু এবং মহিলা। ঝাড়খণ্ডের রাজারাপ্পাতে যাচ্ছিল একটি স্করপিও গাড়ি। হাইওয়ের উপর সেই গাড়িরই দুর্ঘটনা ঘটেছে। বিহার থেকে যাত্রীদের নিয়ে আসছিল ওই গাড়িটি। রামগড় জেলার কাছে রাঁচি-পাটনা হাইওয়ের উপর পুণ্যার্থী বোঝাই ওই গাড়িটি পথ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। মোট ১৩ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। তাদের মধ্যে রয়েছে ৪ জন শিশু এবং ৪ জন মহিলা। আহত হয়েছেন আরও একজন। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তার সঠিক কারণ এখনও জানা যায়নি।
শনিবার রাত ২টো নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে ৩৩ নম্বর জাতীয় সড়কের উপর। বিহারের নালন্দা জেলার জানঘারো গ্রামের ১৪ জন বাসিন্দা একটি স্করপিও গাড়ি করে বেরিয়েছিলেন। মূলত ঝাড়খণ্ডের রাজারাপ্পা মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করা, পুজো দেওয়াই ছিল সকলের লক্ষ্য। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ১৪ জন যাত্রী বোঝাই ওই গাড়িটি। আহত যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক পরিস্থিতি প্রসঙ্গে বিশেষ কিছু জানা যায়নি। মন্দিরে পুজো দিতে যাওয়ার পথেই দর্শনার্থী বোঝাই গাড়ির মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
Ramgarh, Jharkhand: 13 people were killed in a road accident involving a car carrying devotees to Rajrappa Temple on the Ranchi-Patna National Highway. The deceased include four children, four women and five men. (Source: Police) https://t.co/NboM6r23kG
— IANS (@ians_india) November 29, 2026
News Alert ! At least 13 people, including 3 women, killed in road accident in Jharkhand’s Ramgarh on Sunday: Police
— Press Trust of India (@PTI_News) November 29, 2026
Jharkhand | Around 2.00 AM last night, a Scorpio vehicle travelling from Nalanda district, Bihar, met with an accident on the Ranchi-Patna main road at Painki, within the jurisdiction of the Kuju Outpost (OP) police station in Ramgarh district. All 13 occupants lost their lives, while one male sustained injuries and is currently undergoing treatment at Sadar Hospital. There were 14 people in the Scorpio in total. The victims were residents of Jangharo, under the Ben police station area in Bihar’s Nalanda district, and were en route to offer prayers at the Maa Chhinnamastika Temple in Rajrappa, says Anil Kumar, Civil Surgeon at Ramgarh Sadar Hospital
— ANI (@ANI) November 29, 2026
ঝাড়খণ্ডের রামগড় জেলায় ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ গেল একই পরিবারের ১৩জনের। নিহতদের মধ্যে চার শিশু, চারজন নারী এবং পাঁচজন পুরুষ রয়েছেন। জানা গেছে, দুর্ঘটনাটি গতকাল রাত প্রায় দেড়টার নাগাদ ঘটেছে। মৃতরা স্করপিও গাড়িতে করে বিহারের নালন্দা জেলা থেকে রাজরাপ্পা মন্দিরে পুজো করতে যাচ্ছিলেন। মাঝপথে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সকলেই বিহারের নালন্দা জেলার বাসিন্দা ছিলেন।
Delimitation Bill 2026 | “কংগ্রেস নিজেই মহিলা সংরক্ষণ বিরোধী”, তোপ দাগলেন CM Suvendu Adhikari




