উত্তরপ্রদেশ, কানপুর : দীপাবলির আগে স্ত্রী’র জন্য শাড়ি কিনে ফিরছিলেন স্বামী। বাড়ি ফেরা আর হল না তাঁর। রাস্তাতেই একটি মহিন্দ্রা থর গাড়ি পিষে দিয়েছে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির স্কুটার। মৃত্যু হয়েছে কানপুরের ওই ব্যক্তির। বাড়ি থেকে ৫০০ মিটার দূরেই ওই ব্যক্তির সঙ্গে ঘটে গিয়েছে ভয়ঙ্কর ঘটনা। জানা গিয়েছে, মহিন্দ্রা থর গাড়িটি চালাচ্ছিলেন এক মহিলা। বলা ভাল গাড়ি চালানো শিখছিলেন তিনি। সেই সময়েই ঘটেছে এই বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে এসিউভি নিয়ে সটান ওই স্কুটার চালককে পিষে দেন মহিলা। এখানেই শেষ নয়। সামনেই থাকা দুই বাড়ির মাঝের দেওয়ালে গিয়ে সটান গাড়ি নিয়ে ধাক্কা মারেন তিনি। গাড়ির গতি এতটাই বেশি ছিল যে তা গিয়ে সোজা একটি বাড়ির বাগানের মধ্যে থেমেছে। জানা গিয়েছে, মৃতের নাম সন্তোষ সিন চৌহান। শনিবার অর্থাৎ দীপাবলির আগের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট নাগাদ সন্তোষ এই বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন যে কিছুক্ষণের মধ্যে স্ত্রী’র শাড়ি কিনে নিয়ে ফিরবেন। কিন্তু আর ফেরা হয়নি সন্তোষের। পরিবর্তের আলোর উৎসবের আগের দিন চৌহান পরিবারে নেমে এসেছে অন্ধকার। দীপাবলির আগের রাতে পরিবারের কর্তার মৃত্যু সংবাদ পেয়েছেন বাকিরা। উত্তরপ্রদেশের কানপুরের এই ঘটনা শুনে শিউরে উঠেছেন সকলেই। জানা গিয়েছে, সন্তোষ সিং চৌহানের স্কুটারে ধাক্কা মারার আগে রাস্তায় থাকা আরও অনেককেই প্রায় পিষে দিতে গিয়েছিল অতিরিক্ত গতিতে থাকা নিয়ন্ত্রণ হারানো ওই মহিন্দ্রা থর এসইউভি গাড়ি। দুর্ঘটনার পর প্রচুর লোক জড়ো হয়ে যায় এলাকায়। সেই সময় কোনওভাবে গাড়ি থেকে পালিয়ে যান ওই মহিলা। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *