Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
publicnow.in publicnow.in
publicnow.in publicnow.in
  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলার খবর
  • বিনোদন
  • জ্যোতিষ শাস্ত্র
  • বাংলাদেশ
  • অপরাধ জগৎ
  • লাইফস্টাইল
  • পাঁচমিশালি

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • GK: ১০০ বছরেও জন্মায়নি কোনও শিশু, নেই কোনও হাসপাতাল! বলুন তো, বিশ্বের কোন দেশ এটি? GK Which Is The Only Country In The World That Has No Hospitals Of Its Own | লেটেস্ট বিদেশের খবর
  • Mother’s Day-এই স্পেশ্যাল উপহারগুলো দিয়েই মাতৃ দিবসে মায়ের মুখে হাসি ফোটান! | Give your Mom these special gifts this Mother’s Day
  • IND vs NZ: অক্ষরের পাশাপাশি কি কুলদীপও হতে পারেন গিলের তুরুপের তাস, কেমন হতে পার ভারতীয় একাদশ?
  • Viral Video: ফ্রি ফ্রি ফ্রি! এই অটোতে উঠলেই বিনামূল্যে মিলছে জল-বিস্কুট-চিপসও, ভিডিও তুমুল ভাইরাল viral mumbai auto driver offers free water snacks chips and food for stray animals wins public hearts social media | লেটেস্ট দেশের খবর
  • Akshaya Tritiya Recipes: অক্ষয় তৃতীয়ায় মটন, চিকেনের এই বাহারি পদেই জমে উঠুক আপনার লাঞ্চ | you can make these mear recipes at home on Akshaya Tritiya

Meta

  • Log in
  • Entries feed
  • Comments feed
  • WordPress.org

Find Us

Address
123 Main Street
New York, NY 10001

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

  • রাজ্য
  • দেশ
  • বিদেশ
  • খেলার খবর
  • বিনোদন
  • জ্যোতিষ শাস্ত্র
  • বাংলাদেশ
  • অপরাধ জগৎ
  • লাইফস্টাইল
  • পাঁচমিশালি
Subscribe
Close

Search

Home/পাঁচমিশালি/‘হৈ হৈ করেই কাটল পুজোটা…ভিডিওটা এতটা ভাইরাল হয়ে যাবে ভাবিনি’! খোশমেজাজে এবারের পুজোর ভাইরাল দম্পতি | লেটেস্ট কলকাতার খবর
পাঁচমিশালি

‘হৈ হৈ করেই কাটল পুজোটা…ভিডিওটা এতটা ভাইরাল হয়ে যাবে ভাবিনি’! খোশমেজাজে এবারের পুজোর ভাইরাল দম্পতি | লেটেস্ট কলকাতার খবর

By admin
November 3, 2026 3 Min Read
0


Last Updated:Oct 25, 2026 3:04 PM IST

গায়ে নতুন জামা চাপিয়ে বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরনোর অভিজ্ঞতা বুঝি কমবেশি আমাদের সকলেরই রয়েছে। ছোটবেলাকে যতদিন আগেই ফেলে আসা হোক না কেন, তবুও সেসব দিন ভুলতে পারা যায় না। তাই হয়তো সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক বিশেষ ভিডিও। তাতে কোনও বাড়তি কথা নেই, হইহল্লা বা ঝগড়াঝাঁটি নেই। রয়েছে কেবল বাবা-মা ও সন্তানের নিখাদ ভালোবাসা।

স্ত্রী-সন্তানের সঙ্গে রিকশায় খোশমেজাজে পুজো পরিক্রমার ভিডিও ভাইরাল (Photo: Instagram)
স্ত্রী-সন্তানের সঙ্গে রিকশায় খোশমেজাজে পুজো পরিক্রমার ভিডিও ভাইরাল (Photo: Instagram)

কলকাতা: পুজোয় এবার একটি ভিডিও তুমুল ভাইরাল ৷ তা হল রিকশায় চড়ে একটি বাঙালি পরিবারের ঠাকুর দেখা ৷ ২০ সেকেন্ডের এই ছোট্ট ক্লিপে দেখা গিয়েছে, রিকশায় বসে রয়েছেন চশমা পরা এক ব্যক্তি, পাশে ম্যাজেন্টা রঙের শাড়ি গায়ে তাঁর স্ত্রী। দু’জনের মাঝে রয়েছে তাঁদের ছোট ছেলে। চারপাশে সরু রাস্তা, মাথার উপরে উৎসবের এলইডি আলো। অনুমান করা যায়, এবারের দুর্গাপুজোর কোনও এক দিনেই এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে। ভিডিওর রেকর্ডিং চলছে, তখন খিলখিল করে হেসে উঠছে ছেলেটি, রিকশা হেলেদুলে এগিয়ে চলেছে গলিপথ ধরে। এই ভিডিও এখন গোটা দেশেরই মানুষের মনে ধরেছে ৷ প্রত্যেকেই বলেছেন, পরিবারের সঙ্গে এমন সুন্দর সময় কাটানোটাই তো আনন্দের ৷

পরিবারের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়ে তাঁদের একটা ভিডিও যে এভাবে সারা দেশজুড়ে ভাইরাল হয়ে যাবে ৷ তা তাঁরা কখনও কল্পনাও করতে পারেননি ৷ নিউজ18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে ওই দম্পতি অভিষেক মুখোপাধ্যায় এবং তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় জানান, ‘‘হৈ হৈ করেই এবারের পুজোটা কাটল ৷ খুব ক্যাসুয়ালি একটা ভিডিও করে আমরা পোস্ট করেছিলাম ৷ সেটা যে এভাবে ভাইরাল হয়ে যাবে ভাবিনি ৷ হঠাৎই হয়ে গিয়েছে ৷’’

রিকশা করে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যানটা কী প্রথম থেকেই ছিল? এই প্রশ্নের উত্তরে অভিষেক বাবু বলেন, ‘‘মূলত ভিড়টা এড়াতেই রিকশা করে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ৷ আমার মনে হয়, আমার জায়গায় যে কেউ থাকলেই এটা করতেন ৷ পুজোয় গাড়ি সবজায়গায় বার করা খুব কঠিন হয় ৷ পায়ে হেঁটে ঠাকুর দেখা বা রিকশা করে কিছুটা গেলে তবেই মণ্ডপে মণ্ডপে ঘোরা সম্ভব ৷ আমরা এমনটা প্রতি বছরই করি ৷ আমি ছোটবেলা থেকেই রিকশায় করে ঠাকুর দেখেছি ৷ আমাদের যেমন ছোটবেলা থেকে গাড়িতে ঘোরার খুব একটা অভ্যাস ছিল না ৷ কিন্তু এখনকার দিনে বাচ্চারা গাড়িতে ঘুরেই অভ্যস্ত ৷ আমরা তাই বাড়ির আশপাশেই পুজোগুলো ঘুরে দেখেছি রিকশায় চড়ে ৷’’

স্ত্রী প্রিয়াঙ্কাও জানান, ‘‘আমরা রিকশাতে চড়ে গান গাইতে গাইতেই যাচ্ছিলাম ৷ আমি তো গানের লাইনগুলো ভুলেও গিয়েছিলাম ৷ ছেলে খুব এনজয় করেছে ৷ ওর একটা হাসিই এই ভিডিওটা আরও সুন্দর করে তোলে ৷’’

রিকশায় চড়ে বেড়ানো এই বাঙালি পরিবারের ছোট্ট ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মন জয় করে নিয়েছে। জীবনের একেবারে সাধারণ মুহূর্তের মধ্যে ধরা পড়া উষ্ণতা ও আনন্দই দর্শকদের আকৃষ্ট করেছে।

এখানে কোনও বড়সড় উদযাপন বা জাঁকজমকপূর্ণ আয়োজন নেই। ভিডিওটিতে ইনফ্রার ‘দুগ্গা মা আসছে’ গানটি রয়েছে। আর এই সহজ, স্বতঃস্ফূর্ত আনন্দই দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। অনেকের কাছেই এই ভিডিও মনে করিয়ে দিচ্ছে, জীবনের সবচেয়ে সাধারণ বিষয়গুলির মধ্যেও কীভাবে আনন্দ খুঁজে পাওয়া যায়।

Elon Musk is still the second richest guy in the world 🌎 https://t.co/Ec975sEbCh

— peek_humour (@peek_humour) October 21, 2026

ভাইরাল ভিডিওতে কী দেখা যাচ্ছে?

ভিডিওতে ওই ব্যক্তিকে বাংলায় তাঁর স্ত্রীকে জিজ্ঞাসা করতে শোনা যাচ্ছে, তাঁর গানের কথাগুলি মনে আছে কি না। এরপর তিনি স্ত্রীকে একটু গান গাইতে উৎসাহও দেন। বলেন, “আর সেই লাইনগুলো কি এখনও মনে আছে? একটু আবৃত্তি করেই শোনাও তো।”

গানটি বাজতে থাকলে তাঁর স্ত্রীও গলা মেলান। অনেকটা রিলের ভিডিওতে গানের সঙ্গে গলা মেলানোর মতোই ৷ সঙ্গে তাঁদের ছোট ছেলেটিও ছিল। একসঙ্গে রিকশায় চড়ে বেড়ানোর আনন্দ উপভোগ করেছেন তাঁরা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার করা হয়েছে। পরিবার, তৃপ্তি এবং জীবনের এমন ছোট ছোট মুহূর্ত নিয়ে দর্শকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে, যা দীর্ঘদিন মনে থেকে যায়। আধুনিক জীবনের চাপ ও প্রত্যাশার সঙ্গে পরিবারের এই সহজ আনন্দের তুলনাও টেনেছেন কেউ কেউ।



Source link

Author

admin

Follow Me
Other Articles
Previous

ছুটি পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন, শরীরের জন্য ক্ষতি না উপকার করছেন? জানেন | Traveling is good for health, it reduces stress, and keeps the risk of heart attack away.

Next

বিবাহিতদের এই মস্তিষ্কের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি, বলছে গবেষণা | Married people have a higher risk of dementia, says new research

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Search

Recent Posts

  • GK: ১০০ বছরেও জন্মায়নি কোনও শিশু, নেই কোনও হাসপাতাল! বলুন তো, বিশ্বের কোন দেশ এটি? GK Which Is The Only Country In The World That Has No Hospitals Of Its Own | লেটেস্ট বিদেশের খবর
  • Mother’s Day-এই স্পেশ্যাল উপহারগুলো দিয়েই মাতৃ দিবসে মায়ের মুখে হাসি ফোটান! | Give your Mom these special gifts this Mother’s Day
  • IND vs NZ: অক্ষরের পাশাপাশি কি কুলদীপও হতে পারেন গিলের তুরুপের তাস, কেমন হতে পার ভারতীয় একাদশ?
  • Viral Video: ফ্রি ফ্রি ফ্রি! এই অটোতে উঠলেই বিনামূল্যে মিলছে জল-বিস্কুট-চিপসও, ভিডিও তুমুল ভাইরাল viral mumbai auto driver offers free water snacks chips and food for stray animals wins public hearts social media | লেটেস্ট দেশের খবর
  • Akshaya Tritiya Recipes: অক্ষয় তৃতীয়ায় মটন, চিকেনের এই বাহারি পদেই জমে উঠুক আপনার লাঞ্চ | you can make these mear recipes at home on Akshaya Tritiya

Find Us

Address
123 Main Street
New York, NY 10001

Hours
Monday–Friday: 9:00AM–5:00PM
Saturday & Sunday: 11:00AM–3:00PM

About This Site

This may be a good place to introduce yourself and your site or include some credits.

Recent Posts

  • GK: ১০০ বছরেও জন্মায়নি কোনও শিশু, নেই কোনও হাসপাতাল! বলুন তো, বিশ্বের কোন দেশ এটি? GK Which Is The Only Country In The World That Has No Hospitals Of Its Own | লেটেস্ট বিদেশের খবর
  • Mother’s Day-এই স্পেশ্যাল উপহারগুলো দিয়েই মাতৃ দিবসে মায়ের মুখে হাসি ফোটান! | Give your Mom these special gifts this Mother’s Day
  • IND vs NZ: অক্ষরের পাশাপাশি কি কুলদীপও হতে পারেন গিলের তুরুপের তাস, কেমন হতে পার ভারতীয় একাদশ?
  • Viral Video: ফ্রি ফ্রি ফ্রি! এই অটোতে উঠলেই বিনামূল্যে মিলছে জল-বিস্কুট-চিপসও, ভিডিও তুমুল ভাইরাল viral mumbai auto driver offers free water snacks chips and food for stray animals wins public hearts social media | লেটেস্ট দেশের খবর
  • Akshaya Tritiya Recipes: অক্ষয় তৃতীয়ায় মটন, চিকেনের এই বাহারি পদেই জমে উঠুক আপনার লাঞ্চ | you can make these mear recipes at home on Akshaya Tritiya

Archives

  • November 2026 (113)
Copyright 2026 — publicnow.in. All rights reserved. {{Public Now Tv}}