প্রাণে মারার হুমকি দেওয়া হল দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে। ফোনে ৭ কোটি টাকাও দাবি করা হয়েছে। যে ফোন করেছে সে নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বলে দাবি করেছে। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে। জানা গিয়েছে, তিলক নগরের বিধায়ক জার্নৈল সিং এই ঘটনা পুলিশকে জানিয়েছে। বিধায়কের কাছেই এসেছিল একটি ফোন ও একটি হোয়াটসঅ্যাপ মেসেজ। সেখানে এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের বিদেশের কোনও দলের বলে সদস্য বলে দাবি করেছে। পঞ্জাবের মোহালিতে গত ৬ নভেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিধায়ক। শুধু অরবিন্দ কেজরিওয়াল নন, ৭ কোটি টাকা না দিলে তাঁর কন্যা হর্ষিতাকেও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। রোহতক থেকে হুমকি ফোন এসেছিল বলে জানা গিয়েছে সংবাদসংস্থা আইএএনএস সূত্রে। মোহালি পুলিশ এই ঘটনায় মামলা দায়ের করেছে ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারা এবং আইটি অ্যাক্টের ধারা অনুসারে। কে বা কারা এর পিছনে রয়েছে তা জানতে জোরকদ্মে তদন্ত শুরু করেছে পুলিশ।
কাশ্মীরে জঙ্গি হামলার দিন নিখোঁজ ২ স্পেশ্যাল পুলিশ অফিসার, উদ্ধার হল গুলিতে ঝাঁঝরা দেহ
A threat call demanding Rs 7 crore from Aam Aadmi Party national convenor Arvind Kejriwal in the name of the Lawrence Bishnoi gang has been found to be fake during the police investigation. The caller is reportedly from Rohtak. The threat was communicated through a phone call and WhatsApp message to AAP MLA Jarnail Singh, who represents Tilak Nagar. He filed a complaint with the Mohali SSP on November 6, alleging that the caller threatened to kill Kejriwal and his daughter, Harshita Kejriwal, if the money was not paid. Mohali Police registered a case under relevant sections of the BNS and IT Act and initiated an investigation
— IANS (@ians_india) November 12, 2026
লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে হুমকি ফোন আসা, মোটা টাকার দাবি করা, তা না দিলে প্রাণে ফেলার হুঁশিয়ারি, বিশিষ্ট ব্যক্তিদের উপর কিংবা তাঁদের বাড়ির সামনে, আশপাশে গুলি চালানোর ঘটনা নতুন নয়। প্রসঙ্গত উল্লেখ্য, লরেন্স বিষ্ণোই নিজে জেলবন্দি। কিন্তু তার দলের রমরমা জেলের বাইরে একইভাবে বজায় রয়েছে। মাঝে মাঝে নানা কীর্তিকলাপের মাধ্যমে দাপট দেখায় তারা। কিছুদিন আগেই বলিউড অভিনেতা টাইগার শ্রফের উপর গুলি চলেছে। অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছেন অভিনেতা। এই ঘটনাতেও দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। সাধারণ বলিউড সেলিব্রিটিদের ক্ষেত্রে লরেন্স বিষ্ণোইয়ের হুমকি আসা পরিচিত ব্যাপার। এবার দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল এবং তাঁর কন্যাকে হুমকি দিয়েছে এই গ্যাং।
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
