Last Updated:

Knowledge Story: হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে বেলুড় মঠ, কলকাতার প্রতিটি ঐতিহাসিক স্থাপত্যে জড়িয়ে এক ধীমান বাঙালির ছোঁয়া! বসিরহাটের ভ্যাবলার ভূমিপুত্র স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির অসামান্য প্রকৌশল অবদান ও লড়াইয়ের ইতিহাস জানুন।

+

এই

এই বাঙালি প্রকৌশলীর কৃতিত্বে আজও গর্বিত গোটা জেলা

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, নির্মাণের নেপথ্যে বাঙালি ইঞ্জিনিয়ার! বসিরহাটের ভ্যাবলার গর্ব স্যার রাজেন্দ্রনাথ। ইতিহাসের পাতায় যাঁদের অবদান স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাঁদের মধ্যে অন্যতম বাঙালি ইঞ্জিনিয়ার স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি। তাঁর মেধা, দক্ষতা ও অধ্যবসায়ের ছাপ ছড়িয়ে রয়েছে কলকাতার একাধিক ঐতিহাসিক স্থাপত্যে। অথচ এই কৃতী প্রকৌশলীর শিকড় জড়িয়ে রয়েছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভ্যাবলার মাটিতে। তাঁর কৃতিত্বে আজও গর্ব অনুভব করেন এলাকার মানুষ।

আঞ্চলিক গবেষক বিশ্বজিৎ বন্দোপাধ্যায় জানান, ১৮৫৪ সালে জন্ম রাজেন্দ্রনাথ মুখার্জির। অল্প বয়সেই পিতৃহারা হয়ে প্রতিকূল আর্থিক পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাঁকে। কিন্তু অভাব তাঁর শিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে তিনি ইঞ্জিনিয়ারিং শিক্ষায় এগিয়ে যান। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনার সুযোগ তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। পরবর্তী সময়ে নিজের অসাধারণ প্রকৌশল দক্ষতার মাধ্যমে তিনি দেশের অন্যতম সফল নির্মাণ বিশেষজ্ঞ হিসেবে পরিচিতি লাভ করেন।

আরও পড়ুন: ভাবা যায়! ১০ টাকায় এগরোল-চাওমিন, কীভাবে জলের দরে মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন মালদার গৃহবধূ?

কলকাতার একাধিক ঐতিহাসিক স্থাপত্য নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর নাম। ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, বেলুড় মঠ ও মন্দির এবং বিধানসভা ভবনের মতো গুরুত্বপূর্ণ নির্মাণ প্রকল্পে তাঁর প্রকৌশল দক্ষতা ও নেতৃত্বের পরিচয় পাওয়া যায়। সময়ের ব্যবধানে এই স্থাপত্যগুলি কলকাতার পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। শহরের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি এগুলি বহন করে চলেছে এক বাঙালি প্রকৌশলীর অসামান্য কৃতিত্বের স্মৃতি।



Source link

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *