নয়াদিল্লি: লোকসভা নির্বাচনে এখনও সময় রয়েছে। তার আগে ভবিষ্যদ্বাণী করে দিলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তাঁর দাবি, ২০২৯ সালে বিজেপি নেতৃত্বাধীন NDA জোট ক্ষমতাচ্যুত হবে। সকলকে এখন থেকে তার জন্য প্রস্তুত হলে বললেন তিনি। (Abhijeet Dipke on 2029)

কোচিতে SIR বিরোধী আন্দোলনকে এই মুহূর্তে ঐক্যবদ্ধ করছেন অভিজিৎ। সেই আবহেই তাঁর একটি মন্তব্য নজর কাড়ছে সকলের। সংস্থা পিটিআই জানিয়েছে, ২০২৯ সালের জন্য সকলকে প্রস্তুত হতে বলছেন অভিজিৎ। তাঁর বক্তব্য, “২০২৯ সালের জন্য প্রস্তুত হোন। উনি (মোদি) অবশ্যই যাবেন।” (Cockroach Janta Party)

SIR-এ ব্যাপক অনিয়মের অভিযোগ সামনে এসেছে। ভোটচুরির অভিযোগে সরব বিরোধীরাও। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠছে। অভিজিৎ সাফ জানিয়েছেন, নির্বাচনের মাধ্যমেই সরকার বদল সম্ভব। সেই কারণে স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা থাকা অবশ্য প্রয়োজন। অভিজিৎ বলেন, “জ্ঞানেশ কুমারকে যেতে হবে। উনি গেলে নরেন্দ্র মোদিও যাবেন।”

বিজেপি নেতৃত্বাধীন NDA শিবির জ্ঞানেশকে বাঁচাতে দেশের যুবসমাজের বিরুদ্ধেই ‘যুদ্ধঘোষণা’ করে দিয়েছে বলে অভিযোগ অভিজিতের। জ্ঞানেশ কেন কেন্দ্রের জন্য অপরিহার্য হয়ে উঠেছে, প্রশ্ন তোলেন তিনি। এপ্রসঙ্গে সৌরভ দাস, আশুতোষ রাঙ্কা এবং তাঁর গ্রেফতারির কথা টানেন অভিজিৎ। তাঁর বক্তব্য, “তেরঙ্গা উত্তোলনের জন্য জেলে পাঠানো হয় আমাকে। আমার দুই ভাই, সৌরভ এবং আশুতোষকেও জেলে পাঠানো হয়। শেষবার ইংরেজ আমলে তেরঙ্গা ওড়ানোর জন্য জেলে ঢোকানোর ঘটনা ঘটেছিল।”

কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে সরাসরি ইংরেজ সরকারকে সঙ্গে তুলনা করেছেন অভিজিৎ। তাঁর কথায়, “যেখানে পারেন গ্রেফতার করুন। তেরঙ্গা ওড়াতে আবারও এগিয়ে আসব আমি। কী খাবেন, কাকে বিয়ে করবেন, কাকে ভালবাসবেন, প্রথমে এই সব নিয়ন্ত্রণ করতে চেয়েছিল ওরা। কাকে ভোট দেবেন, এখন তাও নিয়ন্ত্রণ করতে চাইছে। গত ১০-১২ বছরে কণ্ঠস্বর হারিয়েছে দেশ। যন্তরমন্তরে যা ঘটেছে, তাতে নতুন করে কণ্ঠস্বর ফিরে পাচ্ছে। প্রশ্ন তোলায় আন্দোলনকারীদের জেলে পোরা হচ্ছে। যাদের নৈরাজ্যবাদী বলা হচ্ছে, তারা আম্বেদকরের অনুগামী, গাঁধীবাদী। আগের কোনও সরকারই নিখুঁত ছিল না। কিন্তু দেশে গণতন্ত্র ছিল। প্রধানমন্ত্রীর সমালোচনা করা যেত। গণতন্ত্রে সেটাই কাম্য। মনমোহন সিংহ সম্পর্কে যে সব মন্তব্য করতেন, তা যদি এখন তুলে আনা হয়, সবার আগে মোদির বিরুদ্ধে UAPA ধারায় মামলা হবে। কিন্তু সেই সময় গণতন্ত্র ছিল দেশে।”
আগামীতে কী কর্মসূচি তাঁদের, তাও খোলসা করেছেন অভিজিৎ। জানিয়েছেন, মোটেই দমে যাচ্ছেন না তাঁরা। আগামী দিনে তেরঙ্গা হাতে নিয়ে দেশের সর্বত্র যেতে প্রস্তুত তিনি।

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *