
নভেম্বর মাসে গ্রহ-নক্ষত্রের অবস্থানে আসতে চলেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আর তার প্রভাব পড়তে পারে একাধিক রাশির জাতক-জাতিকাদের জীবনে।

বিশেষ করে বৃহস্পতি ও মঙ্গলের সংযোগ ঘিরে তৈরি হয়েছে জ্যোতিষশাস্ত্রীয় আগ্রহ। আগামী ১২ নভেম্বর সিংহ রাশিতে তৈরি হতে চলেছে গুরু-মঙ্গল যুতি।

জ্যোতিষশাস্ত্রের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ গ্রহযোগ তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য এবং নতুন সুযোগের দরজা খুলে দিতে পারে।

কারও জীবনে আসতে পারে নতুন চাকরির সুযোগ, আবার কারও ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হতে পারে।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতিকে জ্ঞান, সৌভাগ্য, সমৃদ্ধি ও সম্পদের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। অন্যদিকে মঙ্গল সাহস, শক্তি, আত্মবিশ্বাস, উদ্যম এবং কর্মক্ষমতার প্রতীক।

এই দুই গ্রহ একই রাশিতে অবস্থান করলে তাকে গুরু-মঙ্গল যুতি বলা হয়। জ্যোতিষীয় গণনা অনুসারে, ৩১ অক্টোবর ২০২৬ সিংহ রাশিতে প্রবেশ করেছে বৃহস্পতি।

এরপর ১২ নভেম্বর রাত প্রায় ৮টা ২০ মিনিটে মঙ্গলও সিংহ রাশিতে প্রবেশ করবে। ফলে একই রাশিতে অবস্থান করবে দুই গ্রহ। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস, এই সংযোগের ফলে কয়েকটি রাশির কর্মজীবন ও আর্থিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।

মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই গ্রহযোগ কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। যাঁরা দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, তাঁদের জন্য সুখবর আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করার সুযোগ মিলতে পারে। নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি চাকরি পরিবর্তনের চেষ্টাতেও সাফল্য আসতে পারে। যাঁরা নতুন কাজের সন্ধান করছেন, তাঁরাও ভাল কোনও সুযোগ পেতে পারেন। নিজের পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়তে পারে।

এই গুরু-মঙ্গল যুতি তৈরি হচ্ছে সিংহ রাশিতেই। ফলে এই রাশির জাতক-জাতিকাদের কাছে সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে পরিচিতি ও সম্মান বাড়ার সম্ভাবনা রয়েছে। পদোন্নতি, নতুন দায়িত্ব কিংবা গুরুত্বপূর্ণ প্রকল্পে কাজের সুযোগ আসতে পারে। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁদের ক্ষেত্রেও নতুন পরিকল্পনা বাস্তবায়নের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার মাধ্যমে অন্যদের নজর কাড়তে পারেন।

কুম্ভ রাশির জাতক-জাতিকাদের জন্যও এই গ্রহসংযোগ নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা ও পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন সংস্থায় কাজের প্রস্তাব কিংবা কেরিয়ারে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। আর্থিক ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে মনে করা হয়।
Published at : 09 Nov 2026 07:55 PM (IST)
