Road Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। মৃত্যু হয়েছে অন্তত ৩ জনের। আহত হয়েছেন অন্তত ২৪ জন। একটি সরকারি বাস যাত্রীদের নিয়ে যাচ্ছিল চণ্ডীগড়ে। একটি ফ্লাইওভারের দেওয়ালে ধাক্কা মেরেছি যাত্রিবাহী ওই বাসটি পঞ্জাবের সাংরুর জেলায় এই দুর্ঘটনা ঘটেছে। বুধবার ১১ নভেম্বর ভোর ৪টে ৩০ মিনিট নাগাদ এই বাস দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। Pepsu Road Transport Corporation (PRTC)- র একটি বাস সাংরুর জেলার ধুরি থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল। পুলিশ সূত্রে খবর, ফ্লাইওভারের একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে যাত্রী বোঝাই ওই সরকারি বাসটি। ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটি এবং বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। প্রাথমিক ভাবে আহত অবস্থায় বাসের ভিতরেই আটকে পড়েছিলেন তাঁরা।
#WATCH | Sangrur, Punjab: Three killed, 24–25 injured after a bus lost control and crashed in Punjab’s Sangrur district Sub-Inspector Mehar Singh said, “The bus operates on its regular route from Sangrur to Chandigarh via Dhuri. The bus was running slightly late today. When the bus reached near an overbridge, it went out of control and fell into a ditch. Three passengers died on the spot, including two women and one man. Around 24–25 others sustained injuries. All the injured passengers were shifted to different hospitals for treatment.”
— ANI (@ANI) November 11, 2026
দুর্ঘটনার খবর উদ্ধারকারী দিল পৌঁছয় ঘটনাস্থলে। এরপর স্থানীয় বাসিন্দা এবং পথচলতি অন্যান্য দের সাহায্য নিয়ে শুরু হয় উদ্ধারকাজ। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দলকে পৌঁছতে সাহায্য করেছিলেন স্থানীয়রাই। উদ্ধারকারী দল দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কাছেই একটি হাসপাতালে অ্যাম্বুল্যান্সে করে আহত বাস যাত্রীদের পাঠানো হয় পারথমিক চিকিৎসার জন্য। সিভিল হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন ২১ জন আহত হয়েছেন এই বাস দুর্ঘটনায়, যাঁদের প্রাথমিক ভাবে চিকিৎসার জন্য। এর মধ্যে ১০-১৫ জনের চোট-আঘাত বেশ গুরুতর ছিল। তাঁদের পরবর্তীতে অন্য হাসপাতালে পাঠানো হয়। বাকি আহত যাত্রীদের চিকিৎসা চলতে থাকে প্রথম হাসপাতালেই।
ওই এলাকায় কোনও কুয়াশার প্রভাব ছিল না সকালবেলায়। অতএব দৃশ্যমানতার সমস্যার জন্য দুর্ঘটনা ঘটেনি বলেই প্রাথমিক তদন্তের পর অনুমান করছে পুলিশ। কী কারণে যাত্রিবাহী বাসটি উড়ালপুলের দেওয়ালে গিয়ে ধাক্কা মারল তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। বাসের যাত্রীদের সঙ্গে কথা বলছে পুলিশ। বাসটি স্বাভাবিকের থেকে বেশি গতিতে ছিল কিনা, সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়েছে কিনা, চালক মদ্যপ ছিলেন কিনা – সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখেই তদন্ত করছে পুলিশ।
Jahangir Khan House Demolish: এবার ফলতায় পুষ্পার বাড়ি ভাঙার কাজ শুরু
