Jammu Kashmir CRPF Attacked: উৎসবের আবহ বদলে গেল আতঙ্কে। দীপাবলির মধ্যেই জঙ্গি হামলা হল ভূ-স্বর্গে। কাশ্মীরের কুলগামে ঘটেছে এই হামলার ঘটনা। শোনা যাচ্ছে, মীরপুরে সেনা পেট্রোলিংয়ের ওপর হামলা চালায় জঙ্গিরা। আততায়ীরা বাইকে করে এসেছিল বলে খবর। ইতিমধ্যেই এই জঙ্গি হামলায় ৩ CRPF জওয়ান আহত হয়েছে। তাদের অনন্তনাগের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। যে ২ জন আততায়ী গুলি করে পালিয়ে গিয়েছে, তাদের জন্য চিরুনি তল্লাশি শুরু হয়েছে। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *