দ্রুত খাবার খাওয়া এবং খাওয়ার সময় বেশি বাতাস গিলে ফেলার কারণে হেঁচকি হতে পারে। এছাড়াও, ভরা পেটে খাওয়া এবং অতিরিক্ত খাবার গ্রহণ ডায়াফ্রামের উপর চাপ বাড়াতে পারে। মশলাদার খাবার খাওয়া, সোডা এবং সফট ড্রিঙ্কস খাওয়ার ফলেও এই সমস্যা হতে পারে। তাছাড়া, আনন্দ, ভয়, উদ্বেগ এবং মানসিক চাপের মতো আকস্মিক আবেগ স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে, এই কারণেও হেঁচকি ওঠে।
