নয়াদিল্লি: হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে তাঁকে। মর্নিংওয়াকে বেরিয়ে সংজ্ঞা হারিয়ে পড়ে যান ধনকড়। তাঁর স্বাস্থ্যের অবস্থা নিয়ে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি এখনও পর্যন্ত। (Jagdeep Dhankhar in Hospital)
পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার মর্নিংওয়াকে বেরিয়েছিলেন ধনকড়। সেই সময় সংজ্ঞা হারিয়ে পড়ে যান তিনি। এর পর তড়িঘড়ি AIIMS-এ ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের কার্ডিও-নিউরো বিভাগে ভর্তি রয়েছেন তিনি। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। চিকিৎসা চলছে তাঁর। হচ্ছে স্বাস্থ্যপরীক্ষা। তবে কেমন আছেন ধনকড়, এখনও পর্যন্ত কিছু জানাননি হাসপাতাল কর্তৃপক্ষ। (Jagdeep Dhankhar Hospitalised)
মর্নিওয়াকে ধনকড়ের সঙ্গে ছিলেন দেহরক্ষীরা। তাঁরাই PCR ভ্যানে তোলেন ধনকড়কে। বেশ কিছু ক্ষণ অচৈতন্য ছিলেন তিনি। ILBS-এর একটি টিম এবং AIIMS-এর চিকিৎসক সন্দীপ শেঠ তাঁকে নিরীক্ষণ করেন। প্রাথমিক চিকিৎসা হয় তাঁর।
STORY | Former vice president Jagdeep Dhankhar collapses during morning walk, admitted to AIIMS Former vice president Jagdeep Dhankhar was admitted to AIIMS in New Delhi on Wednesday after he fell unconscious during his morning walk, sources said. Details about his health condition were not immediately available. AIIMS authorities have not issued any statement so far. The 75-year-old former Rajya Sabha chairman has been admitted to the hospital’s cardio-neuro centre and is currently under the care of the department of cardiology for medical evaluation and treatment, the sources said. Security personnel accompanying Dhankhar took him home in a PCR vehicle after he collapsed during the morning walk and remained unconscious for a few minutes. An ILBS medical team and AIIMS doctor Sandeep Seth subsequently attended to him and provided medical care. However, in view of his concerning health condition, Dhankhar was rushed to AIIMS in an ambulance, the sources said. READ: https://t.co/nkOU03PWnc
— Press Trust of India (@PTI_News) November 11, 2026
আরও পড়ুন: ২৪ ঘণ্টা মাটির নীচে চাপা, জীবন্ত উদ্ধার ১১ মাসের শিশু, গ্রেফতার বাবা
কিন্তু ধনকড়ের শারীরিক অবস্থা পরীক্ষা করে তাঁকে হাসপাতালে ভর্তি করাই যুক্তিযুক্ত মনে হয় চিকিৎসকদের। সেই মতো অ্যাম্বুল্যান্সে চাপিয়ে নিয়ে যাওয়া হয় AIIMS-এ।
দেশের ১৪তম উপরাষ্ট্রপতি ধনকড়। ২০২২ সালের অগাস্ট মাস থেকে ২০২৫ সালের ২১ জুলাই পর্যন্ত পদে আসীন ছিলেন। গত দু’বছরে একাধিক বার তাঁর সংজ্ঞা হারিয়ে পড়ে যাওয়ার ঘটনা সামনে এসেছে। ২০২৫ সালের মার্চ মাসে AIIMS-এর ক্রিটিক্যাল বিভাবে ভর্তি করতে হয় তাঁকে। বুকে ব্যথা নিয়ে হাসপাতালে পৌঁছেছিলেন। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টিও হয় তাঁর।
ওই বছরই জুন মাসে নৈনিতালে কুমায়ুন বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ধনকড়। সংজ্ঞা হারিয়ে পড়ে যান। মহেন্দ্র সিংহ পালের উপর পড়ে যান। বন্ধ হয়ে আসে চোখ।
চলতি বছরের গোড়াতেও দু’বার অজ্ঞান হয়ে পড়ে যান ধনকড়। বাড়িতে শৌচাগারে যাওয়ার সময় সংজ্ঞা হারান তিনি। উপরাষ্ট্রপতি ভবন ছাড়ার পর দক্ষিণ দিল্লিতে হরিয়ানার রাজনীতিক অভয় চৌটালার ফার্ম হাউসে থাকেন ধনকড়। অবসরের পর এখনও সরকারি বাসভবন পাননি তিনি।
২০১৯ সালের ৩০ জুলাই থেকে ২০২২ সালের ১৮ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ধনকড়। রাজ্যপাল থাকাকালীন তদানীন্তন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সঙ্গে বার বার সংঘাত বাধে তাঁর। তবে উপরাষ্ট্রপতি হিসেবে তাঁকে সমর্থন জানিয়েছিলেন মমতা। তবে ২০২৫ সালের ২১ জুলাই আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে সরে দাঁড়ান ধনকড়। স্বাস্থ্যের দোহাই দিলেও কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে মতবিরোধের জেরেই ধনকড় সরে দাঁড়ান বলে সেই সময় তোলপাড় পড়ে যায় জাতীয় রাজনীতিতে। বিরোধীদের দাবি ছিল, ধনকড়ের কোনও কথায় আমল দিচ্ছিলেন না কেন্দ্রের মন্ত্রী-সাংসদরা। বৈঠকও এড়িয়ে যাচ্ছিলেন সকলে। পদ থেকে সরে যেতে বলা হয়েছিল তাঁকে। কেন্দ্রের তরফে সেই নিয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে আজও সরকারি বাসভবন পাননি ধনকড়।
Train Derailment: উৎসবের সকালে ভয়াবহ রেল দুর্ঘটনা, দিগারুর কাছে বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস
