আল আমিরাত: বাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলেও ভারতের যুব দলের জার্সি পরে সাড়া ফেলেছেন। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ইনিংস ওপেন করে ১৬০ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন আর্যবীর সহবাগ। বীরেন্দ্র সহবাগের পুত্র। যাঁর অঙ্গীকার, বাবাকে সন্তুষ্ট করা। বাবার প্রশংসাই তাঁর কাছে সবচেয়ে বড় সার্টিফিকেট।

এশীয় ক্রিকেট কাউন্সিলকে দেওয়া সাক্ষাৎকারে আর্যবীর বলেছেন, ‘ভারতের হয়ে প্রথম সেঞ্চুরি আমার। তাই খুবই আবেগপূর্ণ মুহূর্ত। ম্যাচের আগের দিন রাতে বাবার সঙ্গে কথা হয়েছিল। আমি কথা দিয়েছিলাম এই টুর্নামেন্টে একটা বড় ইনিংস খেলব, সেঞ্চুরি করব। সেটা আজ করতে পেরেছি বলে আমি খুশি।’ 

যোগ করেছেন, ‘পরিকল্পনা ছিল খুব সহজ। ৪০ বা ৪৫ ওভার পর্যন্ত ব্যাটিং করব ঠিক করে রেখেছিলাম। কোচেরাও আমাকে বলেছিলেন যতক্ষণ সম্ভব ক্রিজে থাকো। তাই শুরুর দিকে যখন কয়েকটা ডট বল খেলেছি, মন খারাপ করিনি। কারণ আমি জানতাম ক্রিজে থাকলে পরে ঠিক পুষিয়ে দেব। আমি খুশি যে আমি বড় রান পেয়েছি আরক ভারতকে জেতাতে পেরেছি।’

বাবার থেকে কী পরামর্শ পেয়েছেন? আর্যবীর বলেছেন, ‘আমি যখন বাবার সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলি, উনি বলেন নিজেকে শান্ত রাখার জন্য কিছু করা দরকার। যেমন উনি ব্যাটিং করার সময় গান গাইতেন। ব্যাটিং করার সময় আমি সীতারামের প্রার্থনা সঙ্গীত গুনগুন করি যাতে আমার মনে কোনও চিন্তা না আসে। বলের ওপর মনোনিবেশ করি। যেখানে বল পড়ে, সেই অনুযায়ী ব্যাটিং করি। সেই পরিস্থিতিতে কী করা উচিত, পঞ্চাশ করব, নাকি একশো, সেসব নিয়ে ভাবি না।’

এরপরই আর্যবপীর বলেন, ‘আমার মনে হয় আমার খেলা দেখে উনি খুশি। ম্যাচের পর যখনই টেক্সট করে বলেন ‘ওয়েল প্লেড’, আমার মনে হয় সেটাই সেরা প্রাপ্তি। এর চেয়ে বড় কিছু হয় না। বাবা আমার ব্যাটিংয়ের প্রশংসা বড় একটা করেন না। করলে দারুণ লাগে। হাফসেঞ্চুরি করি বা সেঞ্চুরি, আমার খুব একটা প্রশংসা করেন না। আশা করছি বাবা খুশি হয়েছেন। আমার মা-ও খুশি হয়েছেন। তবে সফর অনেক লম্বা। আমি সন্তুষ্ট হচ্ছি না। আরও অনেক সেঞ্চুরি করাই আমার লক্ষ্য। আরও হাফসেঞ্চুরি করতে চাই। সিনিয়র ভারতীয় দলের জার্সিটা পরতে চাই। হয়তো সিনিয়র দলের জার্সিটা পরলে বাবা মন খুলে প্রশংসা করবেন। ততদিন আমার লড়াই চলবে।’

আরও পড়ুন: বিশ্বকাপ জেতার পর নেতৃত্ব কেড়ে নেওয়া হয়, দল থেকেই বাদ! প্রথমবার মুখ খুললেন সূর্যকুমার

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *