দুবাই: আইসিসি ক্রমতালিকায় ইতিহাস রহমত শাহের। আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক টেস্ট ফর্ম্য়াটে যে কোনও ক্যাটাগরিতে প্রথমবারের জন্য আইসিসি ক্রমতালিকায় প্রথম দশে নিজের জায়গা করে নিলেন। জিম্বাবোয়ের বিরুদ্ধে শারজাহতে দু ম্য়াচের টেস্ট সিরিজ খেলছে এই মুহূর্তে আফগানিস্তান। সেই সিরিজের প্রথম ম্য়াচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন আফগান অধিনায়ক রহমত। তার সঙ্গে সঙ্গেই এই নজিরও গড়ে ফেলেছেন তিনি। প্রায় ছয় ধাপ এগিয়ে ৭ নম্বরে উঠে এসেছেন রহমত টেস্টে ব্যাটারদের তালিকায়। প্রথম টেস্টে ১৭৩ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন এই ডানহাতি অভিজ্ঞ ব্যাটার। যার পুরস্কারও পেলেন তিনি।

টেস্ট ফর্ম্য়াটে ক্রিকেটের যে কোনও বিভাগে কখনও কোনও আফগান ক্রিকেটার এর আগে প্রথম দশে জায়গা করে নিতে পারেননি। সীমিত ওভারের ক্রিকেটে নজরকাড়া পারফরম্য়ান্স থাকলেও লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে আফগান ক্রিকেটারদের উল্লেখযোগ্য পারফরম্য়ান্স ছিল না। কিন্তু রহমত প্রথম আফগান ক্রিকেটার হিসেবে সেই নজিরও গড়ে ফেললেন। টেস্ট কেরিয়ারে এটি ছিল রহমতের পঞ্চম সেঞ্চুরি। চলতি বছরেই দুটো হাঁকিয়ে ফেলেছেন। 

 

এদিকে ক্রমতালিকায় রহমত পেছনে ফেলে দিলেন ভারতের অধিনায়ক শুভমন গিল, প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম ও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে। কিছুদিন আগেই ওযান ডে ক্রিকেটে আফগান ক্রিকেটের উন্নতি হয়েছে ক্রমতালিকায়। জিম্বাবোয়ে, বাংলাদেশের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল আফগানরা। সেই সিরিজ জয়ের ফলে দলীয় ক্রমতালিকায় ৬ নম্বরে উঠে এসেছিল আফগানিস্তান।

আমিরশাহির হয়ে ক্রিকেট খেলতে পারেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার
ভারতের জার্সিতে মোট সাতটি টেস্টে খেলেছেন। কিন্তু ধারাবাহিকতার অভাবে সেভাবে আর সুযোগ পাননি। পরে পুরোপুরিই ব্রাত্য হয়ে গিয়েছিল জাতীয় দল থেকে। সম্প্রতি কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরও নিয়ে নিয়েছেন। এবার শোনা যাচ্ছে যে সংযুক্ত আরব আমিরশাহির হয়ে খেলতে পারেন কে এস ভরত।  দুবাইয়ে আইসিসি ক্রিকেট অ্যাকাডেমির কাছেই তিনি থাকেন এবং সেই অ্যাকাডেমিতেই তিনি নিজের অনুশীলন সারেন। সেই আমিরশাহির হয়েই আন্তর্জাতিক ক্রিকেট খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। আমিরশাহিতে দুবাই টি10 লিগেও খেলছেন এমিরেটস ইগলসের হয়ে। ভরত বলছেন, ‘দেশের জার্সিতে টেস্ট ক্রিকেট খেলাটাই সর্বসেরা অনুভূতি। এর ধারেকাছ আর কোনওকিছু আসে না। তবে দিনের শেষে খেলোয়াড়রা তো খেলতেই চায়। ঘরোয়া ক্রিকেটেও আমি দীর্ঘদিন ধরে ভাল পারফর্ম করেছি।’ 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *