নয়াদিল্লি: দেশের উচ্চশিক্ষা এবং স্বাস্থ্যব্যবস্থায় এবার বড় পরিবর্তন। এবার স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু করল আইআইটি খড়গপুর। ন্যাশনাল মেডিক্যাল কমিশন তাদের স্বীকৃতি প্রদান করেছে। এই প্রথম দেশের কোনও IIT-তে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হল। (IIT Kharagpur MD Course)

২০২৬-’২৭ শিক্ষাবর্ষ থেকে আইআইটি খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স শুরু হচ্ছে। ডক্টর বিসি রায়য় মার্টি স্পেশ্যালিটি মেডিক্যাল রিসার্চ সেন্টারে প্রথম ব্যাচের MD পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। স্নাতকোত্তর মেডিক্যাল এবং IIT-এর এই অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এর ফলে চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশল, কৃত্রিম বুদ্ধিমত্তা, বায়োমেডিক্যাল সায়েন্স, এবং ট্রান্সলেশনাল রিসার্চ একত্রিত হবে। (IIT Kharagpur Postgraduate Medical Courses)

বিশেষজ্ঞদের মতে, এই ব্যবস্থার ফলে এমন শিক্ষার পরিবেশ তৈরি হবে, যা প্রথাগত রীতিনীতির গণ্ডি ছাড়িয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি এবং বিজ্ঞানসম্মত গবেষণার মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে হাজারো প্রতিবন্ধকতার মোকাবিলা করতে সাহায্য় করবে। 

আরও পড়ুন: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

আপাতত আইআইটি খড়গপুর ছয়টি বিশেষ বিভাগে MD কোর্স চালু করছে। প্রত্যেক বিভাগে দু’টি করে আসন থাকবে। অর্থাৎ প্রথম শিক্ষাবর্ষে মোট ১২ জন ভর্তি হওয়ার সুযোগ পাবেন। কোন কোন কোর্স, তাও জানা গিয়েছে-

১) MD জেনারেল মেডিসিন- ২টি আসন, ২) MD রেডিওলজি- ২টি আসন, ৩) MD ফিজিওলজি- ২টি আসন, ৪) MD প্যাথলজি- ২টি আসন, ৫) MD কমিউনিটি মেডিসিন- ২টি আসন, ৬) MD বায়োকেমিস্ট্রি- ২টি আসন। 

আরও পড়ুন: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে

প্রযুক্তির উন্নতি স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন ঘটাচ্ছে এই মুহূর্তে। রোগ নির্ণয় থেকে নতুন ওষুধ আবিষ্কার কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ বাড়ছে। চিকিৎসা ও রোগী পরিষেবায় নিত্যনতুন বিপ্লব ঘটাচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং। সেই সময়ই স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সকে প্রকৌশল এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে একসুতোয় গেঁথে ফেলার এই পদক্ষেপ, যা সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করতে পারে। 

আইআইটি খড়গপুর জানিয়েছে, গবেষণা এবং প্রযুক্তিগত সক্ষমতাকে পরস্পরের সঙ্গে যুক্ত করে শিক্ষা এবং চিকিৎসা পরিষেবাকে অত্যাধুনিক করে তোলাই লক্ষ্য তাদের। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য়ে উন্নত মেডিক্যাল ইমেজিং, কম্পিউটেশনাল প্যাথলজি, বায়োমেডিক্যাল ডিভাইস, মলিকুলার ডায়াগনস্টিক্স, প্রিশিসন মেডিসিন এবং জনস্বাস্থ্যের মতো বিভিন্ন আন্তঃবিভাগীয় ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন পড়ুয়ারা। এমন চিকিৎসক, বিজ্ঞানী এবং উদ্ভাবক তৈরির চেষ্টা চলছে, যাঁরা চিকিৎসা সংক্রান্ত দক্ষতার পাশাপাশি, যাঁদের গবেষণা এবং প্রযুক্তিগত জ্ঞানও থাকবে। 

২০২৬-’২৭ শিক্ষাবর্ষে NEET-PG অনলাইন কাউন্সেলিংয়ের মাধ্যমেই ভর্তির প্রক্রিয়া শুরু হবে। কাউন্সেলিংয়ের আনুষ্ঠানিক সময়সূচি, যোগ্যতার মাপকাঠি, খালি আসনের নিরিখের দ্বিতীয় রাউন্ডে কোর্স নিয়ে ভাবনাচিন্তা করতে পারবেন পড়ুয়ারা। 

১৯৫১ সালে আইআইটি খড়গপুরের প্রতিষ্ঠা হয়। দেশের প্রথম IIT সেটি। দশের প্রযুক্তি শিক্ষার অগ্রগতিতে তাদের ভূমিকা অনস্বীকার্য। এখন সেখানে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্সের সূচনাও একটি মাইলফলক হতে চলেছে।

Education Loan Information:
Calculate Education Loan EMI



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *