আল আমিরাত: গ্রুপ পর্বে পাকিস্তানকে বাগে পেয়েও হারাতে পারেনি ভারত। ৬১/৬ হয়ে যাওয়ার পরেও হামজা জ়হুরের সেঞ্চুরিতে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের যুব দলের।

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে প্রতিশোধের সুযোগ ভারতের যুব দলের সামনে। যে দলের মূল আকর্ষণ আর্যবীর সহবাগ, অণ্বয় দ্রাবিড়। কিংবদন্তি দুই ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ও দ্রাবিড়ের পুত্র। 

গোটা টুর্নামেন্টে দুরন্ত ছন্দে আছেন আর্যবীর। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে সেঞ্চুরির পর আফগানিস্তানের বিরুদ্ধে সেমিফাইনালে করলেন হাফসেঞ্চুরি। সেই সঙ্গে অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি করলেন ৯৩ রান। আফগানিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ভারত। ট্রফির যুদ্ধে ভারতের সামনে পাকিস্তান। শনিবার হবে সেই ম্যাচ।

সেমিফাইনালে ভারতের সামনে দাঁড়াতেই পারল না আফগানিস্তানের যুব দল। ৮ উইকেটে তাদের হারাল টিম ইন্ডিয়া। মাস্কাটে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে পাকিস্তান। শনিবার ধুন্ধুমার লড়াই।

প্রথমে ব্যাট করে আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দল তুলেছিল ২২৭/৮। ৭৯ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে সেই রান তাড়া করে ম্যাচ জেতে ভারত। অধিনায়ক লক্ষ্য রাইচন্দানি ৯৩ রানের দুরন্ত ইনিংস খেলে দলের ইনিংসকে নেতৃত্ব দেন। ১৩টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। আর্যবীর সহবাগের সঙ্গে ওপেনিং জুটিতে ১১৭ রান যোগ করেন তিনি। ইনিংস ওপেন করতে নেমে ৫৭ বলে ৫১ রান করেন সহবাগ পুত্র। ৪টি করে চার ও ছক্কা মেরেছেন আর্যবীর। মাত্র ৩৬.৫ ওভারে লক্ষ্যপূরণ ভারতের।

আর্যবীর ৫১ রান করে আউট হওয়ার পর রাইচন্দানি ও ভি কে বিনীত দ্বিতীয় উইকেটে ৭৭ রান যোগ করেন। আফগানিস্তানকে ম্যাচ থেকে ছিটকে দেয় সেই জুটি। ৬২ বলে ৫৭ রানে অপরাজিত ছিলেন বিনীত। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হয় রাইচন্দানির। ৯০ বলে ৯৩ রান করে আউট হয়ে যান তিনি। বিনীতের সঙ্গে ১৪ বলে ১৬ রান করে অপরাজিত ছিলেন যশবর্ধন চৌহানের।

ভারতের হয়ে বল হাতে নজর কাড়েন ঈশান সুদ। ৪৩ রানে ৩ উইকেট নেন তিনি। আফগানিস্তানের ব্যাটারদের মধ্যে নোমান সারাফজাই ৫১ ও ফয়সন রহিমি ৫১ রান করেন। শেষ দিকে সোহেল খান ৪৪ বলে ৩৬ রান করেন।

আরও পড়ুন: টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত শ্রেয়সের, দলে বড় চমক, এক ঝাঁক পরিবর্তন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *