নয়াদিল্লি: নিলামের আগে চলতি মাসেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলিকে নিজেদের রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে। সেই তালিকা প্রকাশের আগে ইতিমধ্যেই আইপিএলে বেশ কয়েকটি বড় ট্রেড হয়ে গিয়েছে। ট্রেডিংয়ের মাধ্যমে হার্দিক পাণ্ড্য, অর্শদীপ সিংহ, ঋষভ পন্থের মতো একাধিক বড় নাম দলবদল করে ফেলেছেন। একাধিক বড় নাম ট্রেডে দলবদল করতে পারেন বলে জল্পনাও শোনা যাচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হল নতুন নাম।
Cricbuzz-র রিপোর্ট অনুযায়ী লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস একাধিক খেলোয়াড়ের ট্রেডের জন্য নিজেদের মধ্যে কথাবার্তা বলছে। এর মধ্যে অন্যতম হল মহম্মদ শামি (Mohammed Shami) এবং স্যাম কারানের (Sam Curran) ট্রেড। এ বিষয়ে খেলোয়াড়দের জানানো হয়েছে। তবে এখনও সরকারিভাবে ট্রেডিংয়ের প্রক্রিয়া শুরু হয়নি। পাশাপাশি একজনের পরিবর্তে অন্যজন, এই ট্রেডিংয়ে কিন্তু তেমন সরাসরি বিষয়টি হচ্ছে না। লখনউ দলের অঙ্গ এম সিদ্ধার্থও এই ট্রেডের অঙ্গ বলে রিপোর্টে দাবি করা হচ্ছে। কারানের বদলে লখনউ থেকে শামি এবং সিদ্ধার্থ উল্টোদিকে রাজস্থান রয়্যালসে যোগ দিতে পারেন।
আরও পড়ুন:- যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
গত মরশুমে কিন্তু শামি ও কারান, উভয়েই ট্রেডের মাধ্যমে দলবদল করেছিলেন। শামি সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে যোগ দিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসে। অপরদিকে, কারান চেন্নাই সুপার কিংস থেকে সঞ্জু স্যামসনের বদলে রবীন্দ্র জাডেজার সঙ্গে রাজস্থান রয়্যালসে যোগ দিয়েছিলেন। তারকা ইংরেজ অলরাউন্ডার অবশ্য চোটের দোহাই নিয়ে রয়্যালসের হয়ে একটিও ম্যাচ খেলেননি। তার মাঝেই নিজের কাউন্টি দলের হয়ে খেলতে নামায় তাঁকে রয়্যালসের কোচিং স্টাফের অঙ্ঘ কুমার সাঙ্গাকারার দ্বারা সমালোচিত হতে হয়েছিল।
কারান ২.৪ কোটি টাকায় সিএসকেতে যোগ দেন এবং সেই অর্থেই রয়্যালসে তাঁকে ট্রেড করা হয়। তবে ইনফর্ম অলরাউন্ডার বেতন বৃদ্ধিতে উদ্যোগী বং সেই কারণেই এই ট্রেডটা আটকে বলে মনে করা হচ্ছে। ওভাল ইনভিনসিবেল্স এবং ডেসার্ট ভাইপার্সের হয়ে খেলার দরুণ লখনউয়ের ডিরেক্টর অফ ক্রিকেট টম মুডির সঙ্গে কারানের সুসম্পর্ক রয়েছে। তাই চুক্তিটি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই দুই ফ্র্যাঞ্চাইজ়ি যশস্বী জয়সওয়ালের ট্রেডিং নিয়েও আলোচনা করেছে। রিপোর্ট অনুযায়ী সেক্ষেত্রে রয়্যালসের থেকে শামি ছাড়াও পরিবর্তে আরও এক ফাস্ট বোলারকে দলে চায়, তবে সেটি লখনউ মেনে নিতে নারাজ। তবে রয়্যালসদের ক্ষেত্রে জয়সওয়ালকে ট্রেড করার জন্য আরও অনেক বিকল্পও রয়েছে, কারণ বহু ফ্র্যাঞ্চাইজ়ি তাঁকে নিতে ইতিমধ্যেই আগ্রহ দেখিয়েছে
