আগরতলা ।প্রতি বারের মতো এবারেও আগরতলায় বিহারিরা ছট পূজার আয়োজন করেছেন। রাজধানীর খেজুরবাগানস্থিত রানিপুকুরে ছট পূজার আয়োজন করতে দেখা যায় তাদের । রবিবার থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই ছট পূজা। নানা রকম পূজার উপকরণ নিয়ে রানিপুকুরে হাজির ব্রতীরা। শুদ্ধ মনে ভক্তি ভরে এই পূজা করেন তারা।

এদিন পশ্চিম ত্রিপুরার জেলা শাসকডাক্তার বিশাল কুমারকে দেখা যায় সেখানে। তিনি ছট পূজা উপলক্ষে সকল রাজ্যবাসীর মঙ্গল ও সুখ শান্তি কামনা করেন। সেইসঙ্গে সবাইকে শুভেচ্ছা জানান। এদিন সাধারণ প্রশাসন ও পুলিশ এর অনেক আধিকারিকরা এই ছট পূজায় শামিল হন। ছট পূজা হলো হিন্দু ধর্মের একটি অত্যন্ত প্রাচীন ও পবিত্র উৎসব, যা মূলত সূর্যদেব এবং ষষ্ঠী দেবী বা ‘ছটি মাইয়ার’ আরাধনায় পালিত হয়।

এটি সাধারণত কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে অর্থাৎ দীপাবলির ছয় দিন পরে চার দিন ধরে উদ্‌যাপন করা হয়। এই পূজা ঘিরে বিহারের বাসিন্দাদের মধ্যে ব্যাপক উচ্বাস দেখা যায়। এই উৎসবে প্রকৃতি, জল ও আলোর উৎস সূর্যদেবের আরাধনা করা হয়। এখানে কোনো মূর্তি পূজা করা হয় না, বরং উদিত ও অস্তগামী সূর্যকে সরাসরি অর্ঘ্য দেওয়া হয়।

+

, এর ওর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *