কলকাতা: সদ্য শেষ হয়েছে তাঁর ধারাবাহিক, ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জী’। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করতেন তিনি। তবে এবার, একটি নতুন ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। ‘হইচই’ (Hoichoi)-এর জনপ্রিয় সিরিজ ‘তানসেনের তানপুরা’-র নতুন সিজনের গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন তিনি। স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। এছাড়াও আগের মতোই এই ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাবে, বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) এবং রূপসা চট্টোপাধ্যায় (Rupsa Chatterjee)-কে। আগের মতোই আলাপ আর শ্রুতির চরিত্রে দেখা যাবে তাঁদের। এছাড়াও এই সিরিজে থাকছেন স্বস্তিকা, যাঁকে দেখা যাবে জয়ীর চরিত্রে। অরিন্দম গঙ্গোপাধ্যায় (Arindam Ganguly) থাকছেন চম্পকের চরিত্রে। বাদশা মৈত্রকে (Badshah Moitra) দেখা যাবে কুন্তলের চরিত্রে। স্নেহা চট্টোপাধ্যায়কে (Sneha Chatterjee) দেখা যাবে মোহিনীর চরিত্রে। ইন্দ্রাশীষ রায় (Indrasish Roy) থাকছেন সুরদাসের চরিত্রে। পরিচালনা করছেন, জয়দীপ মুখোপাধ্যায়।

সুর আর গুপ্তধনের সন্ধানের মধ্যে বিয়ের সমীকরণ

পাঁচ বছর পরে ফিরছে, ‘তানসেনের তানপুরা’। এবারের সিজন হল, ‘মোহনবাঁশি’। পাঁচ বছরে আলাপ আর শ্রুতির জীবনেও বদলে এসেছে। বাগদান সেরেছে তাঁরা, প্রস্তুতি নিচ্ছে বিবাহের। ইতিমধ্যেই আলাপের পরিবারে ঘটে যায় একটা দুর্ঘটনা। আর সেখান থেকেই মোহনবাঁশির সন্ধান শুরু হয়। একটি তানপুরা চুরির গল্প তাদের টেনে নিয়ে যায় মৌসিকিগড়ে। ভুলে যাওয়া ইতিহাস, এক পরিবারের পিছনে লুকিয়ে থাকা অজানা সব সত্যি কথা প্রকাশ্যে চলে আসে। তারপর? উত্তর মিলবে সিরিজের নতুন সিজনে। আর অন্যান্য সিজনের মতোই, এই সিজনে গুরুত্বপূর্ণ অংশ নেবে গান।

‘তানসেনের তানপুরা’-র নতুন সিজন নিয়ে বিক্রম বলছেন, ”তানসেনের তানপুরা’ আমার ভীষণ মনের কাছের একটা কাজ। এই শো-এর হাত ধরেই আমি ওটিটি প্ল্যাটফর্মে পা রেখেছিলাম আর এই সিরিজটা এক্কেবারে আলাদা। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে গোটা ভারতে যে কাজগুলি হয়েছে, তার মধ্যে এটা অন্যতম।আর এবার একটা খুব সুন্দর বাঙালি বিয়ের অংশ রয়েছে। পাশাপাশি রয়েছে তো গুপ্তধন উদ্ধারের একটা অংশ রয়েছেই। বাঙালি চিরকালই গুপ্তধনের খোঁজ করতে ভালবাসে। সেটা তো এই সিজনে রয়েছেই। এর আগের সিজনগুলোয় আমরা এত সুন্দর সুন্দর গান দর্শককে দিয়েছি, সেটা মানুষ এখনও উদযাপন করেন। নতুন সিজনেও আমরা আরও অনেক চমক নিয়ে আসছি। আশা করি মানুষ ভালবাসবেন নতুন সিজনটাকেও।’

 

আরও পড়ুন: Ditipriya Roy: শ্যুটিং হওয়ার পরেও দীর্ঘদিন আটকে ছবির মুক্তি, অবশেষে বড়পর্দায় দিতিপ্রিয়ার নতুন সিনেমা



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *