আগরতলা।। আগরতলা পুর নিগমের ২৪ নং ওয়ার্ডে কংগ্রেসের প্রার্থী হয়েছেন তরুণ ক্রীড়াবিদ প্রসেনজিৎ সিং। রোজ সকালে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ স্থাপন করছেন। তাদের সঙ্গে কথা বলে সুবিধা অসুবিধা সম্পর্কে অবগত হচ্ছেন।

কংগ্রেস দল নির্বাচনে জয়ী হলে কি কি কাজ করবে সেই প্রতিশ্রুতিও দেন। রবিবার দেখা যায় আশ্রম চৌমুহনী এলাকার বাড়ি বাড়ি প্রচার চালান। ভোটারদের আশীর্বাদ প্রার্থনা করেন। তাদের সঙ্গে কথা বলেন। প্রার্থীর সঙ্গে ছিলেন দলীয় কার্যকর্তারা। একইসঙ্গে এদিন কংগ্রেস কর্মীদের ভোটার স্লিপ প্রদান করতেও দেখা যায়। কংগ্রেসের এই তরুণ প্রার্থী জানান, মানুষ তাদের সঙ্গে আছেন। মানুষ পরিবর্তন চাইছেন। প্রকৃত উন্নয়নের জন্যে তিনি ভোটারদের প্রতি আহ্বান জানান কংগ্রেসকে ভোট প্রদানের জন্যে।

প্রার্থী প্রসেনজিৎ আরো জানান, আগরতলা শহরে অবৈজ্ঞানিক উপায়ে নির্মিত ড্রেন , মশার উপদ্রব, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি মানুষকে নাজেহাল করে তুলেছে। মানুষ হতাশ হয়েপড়েছেন। তারা পরিবর্তন চাইছেন বলে দাবি করেন তিনি। প্রচারে বের হয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে দাবি করেন ২৪ নং ওয়ার্ডের এই কংগ্রেস প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *