আল আমিরাত: রুদ্ধশ্বাস ভঙ্গিমায় ওমানে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের (ACC Men’s U19 Asia Cup 2026) ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে (IND vs PAK) হারায় ভারতীয় দল। এক উইকেটে ইনিংসের শেষ বলে রুদ্ধশ্বাস ভঙ্গিমায় ম্যাচ জেতে ভারত। সেই জয়ের পরে পাক খেলোয়াড় ও সমর্থকদের লক্ষ্য করে ভারতীয় খেলোয়াড়দের উচ্ছ্বসিত সেলিব্রেশন নিয়ে চর্চা শুরু হয়েছে। অনেকে তাঁর সমালোচনাও করেছেন। ভারতীয় প্রাক্তনী সঞ্জয় মঞ্জরেকরও (Sanjay Manjrekar) সেই তালিকায় নাম লেখালেন, তবে তাঁর সমালোচনাও খানিকটা ভিন্ন রকমের ছিল।

নিজের সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে খোঁচা দিয়েই মোহিত উলভাদের সেলিব্রেশনের খানিক সমালোচনা করে মঞ্জরেকর লেখেন, ‘ভারতীয় ক্রিকেটারদের যদি মাঠে আগ্রাসন দেখাতেই হয়, তাহলে তাদের উচিত নিজেদের সমান মাপের কারুর বিরুদ্ধে দেখানো। বর্তমানে তো পাকিস্তান খুবই সহজ টার্গেট হয়ে গিয়েছে। আমার পরামর্শ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজ়িল্যান্ড ও ইংল্য়ান্ডের বিরুদ্ধে এমনটা করা হোক।’

 

গোটা ম্যাচ জুড়ে পাকিস্তানি খেলোয়াড় এবং সমর্থকদের বিরূপ আচরণের প্রতিক্রিয়ায় ম্যাচশেষে ভারতীয় পুরুষ দলের জুনিয়রদের উচ্ছ্বসিত ভঙ্গিমায় জয় উদযাপন করতে দেখা যায়। তবে তৎক্ষণাৎ ভারতীয় কোচিং স্টাফদের খেলোয়াড়দের শান্ত করতে এবং তাদের সেখান থেকে টেনে দূরে সরিয়ে নিয়ে যেতে দেখা যায়। গোটা ঘটনায় ক্রিকেটবিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। মঞ্জরেকর অবশ্য এই প্রতিক্রিয়ার যে খুব একটা সমর্থন করেন না, তা তিনি অতীতেও বুঝিয়ে দিয়েছিলেন।   

আরও পড়ুন:- ‘বিজনেস এন্ডে’ অনবদ্য, নাগাড়ে চার অর্ধশতরানে অনূর্ধব ১৯ এশিয়া কাপের টুর্নামেন্ট সেরা আর্যবীর সহবাগ 

শ্রীলঙ্কার বিরুদ্ধে যশস্বী জয়সওয়াল এবং বৈভব সূর্যবংশীর বাড়তি আগ্রাসী সেলিব্রেশনেরও সমালোচনা করেছিলেন তিনি। তাঁকে বলতে শোনা গিয়েছিল, ‘ভারত এ দলের হয়ে বৈভব এবং বর্তমানে জয়সওয়ালকে যদি এমন আচরণের পরেও আইসিসি ও বিসিসিআই কিছু না করে, তাহলে তাদের এমন আচরণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়। এটা না এই খেলার জন্য ভাল, না তাদের নিজেদের ভবিষ্যতের জন্য উপকারী। আমি ভারত এ দলের কোচ বা ম্যানেজার হলে বৈভব সূর্যবংশীকে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ থেকে বাদ দিতাম, যাতে ও বুঝতে পারে যে অপরপ্রান্ত থেকে যতই উস্কানি দেওয়া হোক না কেন, মাঠের মধ্যে শারীরিক ধাক্কাধাক্কি উচিত নয়।’

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *