নয়াদিল্লি: ভারতের হয়ে SENA দেশে শেষ ম্যাচে যশপ্রীত বুমরার অনুপস্থিতিতে দলের হয়ে সেরা পারফর্ম করে দলকে জয় এনে দিয়েছিলেন তিনি। তবে তারপরেও নিউজ়িল্য়ান্ডের বিরুদ্ধে (NZ vs IND) প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় একাদশ থেকে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বাদ দেওয়া নিয়ে শুরু হয়ে তুমুল চর্চা। রবি শাস্ত্রী থেকে সুনীল গাওস্কর, বহু কিংবদন্তিই এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এবার এই চর্চায় লাগল রাজনৈতিক রং, সম্মুখসমরে বিজেপি-কংগ্রেস। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ সিরাজের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ এনেছেন। পাল্টা বিজেপির দাবি তাঁর এহেন মন্তব্য লজ্জাজনক।

ANI-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ দাবি করেন সিরাজের নামই তাঁকে দল থেকে বাদ দেওয়ার নেপথ্যে। তিনি অভিযোগ করেন, ‘সবাই বলছে ভাল পারফরম্যান্স সত্ত্বেও দলে ওকে জায়গা দেওয়া হয়নি। ওর নাম সিরাজ বলেই ওকে দলে খেলানো হল না। ভাল পারফরম্যান্স সত্ত্বেও ওকে দলে না নিলে তো বৈষম্যটা স্পষ্ট হয়ে যায়।’

 

আরও পড়ুন:- ‘সবসময় প্রেরণা জুগিয়েছেন’, বছরখানেক পর দলে ফিরে কোচ গম্ভীরের প্রশংসায় পঞ্চমুখ আকাশ দীপ 

এর পাল্টা বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারির দাবি জাতীয় ক্রিকেট দলের নির্বাচন নিয়েও কংগ্রেস ভোট-ব্যাঙ্কের রাজনীতি করছে। তিনি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত। ক্রিকেট দলের নির্বাচন নিয়েও কংগ্রেস এখন ভোট ব্যাঙ্কের রাজনীতি করছে! কংগ্রেস দাবি করছে সিরাজ মুসলিম বলে ওকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। তবে জাডেজাকেও তো বাদ দিয়েছে। সকল ক্রিকেটারই দেশের প্রতিনিধিত্ব করার লক্ষ্যে দেশের জার্সি গায়ে চাপায়। ভারতীয় ক্রিকেট দলে ভোট ব্যাঙ্ক এবং সাম্প্রদায়িক রাজনীতির জন্য বিভেদ তৈরি করা বন্ধ করুন।’

 

সিরাজের অনুপস্থিতিতে ভারতীয় দলের হয়ে যশপ্রীত বুমরা চার, আকাশ দীপ তিন, অংশুল কম্বোজ দুই এবং প্রসিদ্ধ কৃষ্ণ একটি উইকেট নিয়ে ৩৬৮ রানে নিউজ়িল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে দেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের স্কোর এক উইকেটে ১৫৯ রান। আপাতত ২০৯ রানে পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *