ভোপাল: গ্রামের মেলায় চাউমিন খেয়ে অসুস্থ শতাধিক শিশু। অবস্থা গুরুতর অন্তত ৪৫ জনের। হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাদের। বিষক্রিয়ার জেরেই তারা অসুস্থ হয়ে পড়েছে বলে জানা যাচ্ছে। হাসপাতালে ভর্তি বেশ কয়েক জন প্রাপ্তবয়স্কও। শুরু হয়েছে তদন্ত। (Children Ill After Eating Chowmein)
মধ্যপ্রদেশের বালাঘাট জেলার হির্রী গ্রামের ঘটনা। প্রতি বছরের মতোই সেখানে মেলা বসেছে। শনিবার মেলার মাঠে ভিড় রীতিমতো উপচে পড়ছিল। সেখানে চাউমিন খেতে লাইন দিয়েছিলেন বহু মানুষ। সেই চাউমিন খেয়েই ছোটরা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। (Madhya Pradesh News)
বালাঘাটের প্রশাসক আদিত্য সিংহ জানিয়েছেন, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়ে অনেক শিশু। মেলায় চাউমিন খেয়েছিল তারা। কিরণপুরের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা হয় অনেকের। কয়েক জনকে বালাঘাটের হাসপাতালে পাঠাতে হয়।
এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, ১১৮ জন শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে থেকে সমপক্ষে ৪৫ জনকে বালাঘাট জেলা হাসপাতালে ভর্তি করতে হয়। চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় ৭৩ জনকে। ১২ জন প্রাপ্তবয়স্ক মানুষও হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। সবমিলিয়ে হাসপাতালে ভর্তি ৫৭ জন।
আরও পড়ুন: হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র, খাবারে বিষক্রিয়া থেকে অসুস্থ
তবে সকলেই বিপন্মুক্ত বলে জানিয়েছেন আদিত্য। রবিবার সকালে হাসপাতালে সকলকে দেখতে যান তিনি। পরিবারের সঙ্গে কথা বলেন। কোনও খামতি না থাকে যাতে, সেই মর্মে নির্দেশ দেন হাসপাতাল কর্তৃপক্ষকে।
এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। যে স্টলের চাউমিন খেয়ে বিষক্রিয়া হওয়ার অভিযোগ, সেখানকার খাবারদাবার, মশলাপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। পাঠানো হয়েছে নমুনা পরীক্ষার জন্য। চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার শত্রুঘ্ন সিংহ দহিয়া জানিয়েছেন, রোগীদের অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন।
তবে বালাঘাটে এই প্রথম এমন ঘটনা ঘটল না। জুন মাস থেকে ৩২ শিশুর মৃত্যুর খবর সামনে এসেছে, যারা মূলত জনজাতি সম্প্রদায়ের। সেই নিয়ে তদন্ত শুরু হলে দেখা যায়, রোগজীবাণুর উপর নজরদারিতে ঘাটতি ছিল। ল্যাবের পরিকাঠামোও তেমন ভাল নয়। শিশুদের টিকাকরণের রেকর্ডে পর্যন্ত গরমিল চোখে পড়ে। পাশাপাশি, অপুষ্টি, শারীরিক দুর্বলতা, স্বাস্থ্য পরিকাঠামোর ত্রুটিগুলিও উঠে আসে।
BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
