সোনামুড়া।। আসন্ন পুর ও নগর নির্বাচন নিয়ে না ভেবে এখন থেকেই ২৮ এর বিধানসভা নির্বাচন নিয়ে ভাবছেন প্রদেশ বিজেপির সভাপতি। পুর ও নগর নির্বাচন বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত। তা নিয়ে ভাবছি না। ২৮ এর বিধানসভা নির্বাচনে যেন সোনামুড়া বিধানসভা কেন্দ্রটি বাম মুক্ত করা যায় তার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সোনামুড়ায় নির্বাচনী প্রচারে কথাগুলি বললেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। রবিবার সোনামুড়ায় নির্বাচনী প্রচারে এসে ২৮ এর বিধানসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিয়ে গেলেন প্রদেশ বিজেপির সভাপতি অভিষেক দেবরায়। রবিবার মেলাঘর পুরো পরিষদ এবং সোনামুড়া নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে সভা এবং রোড শো করলেন প্রদেশ সভাপতি।

প্রধান বক্তার ভাষণে অভিষেক বলেন, আসন্ন নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত তাই তিনি সেটাকে নিয়ে ভাবছেন না। তিনি বলেন সোনামুড়ার মানুষ বিজেপির সঙ্গে আছে। তাই ২৮এর বিধানসভা নির্বাচনে যেন সোনামুড়া বিধানসভা কেন্দ্রটি বাম মুক্ত করা যায় তার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এদিনের সভায় প্রদেশ সভাপতি বিরোধী সিপিএম এবং কংগ্রেসের সমালোচনায় মুখর হন । বিরোধীদের গণতন্ত্র নেই বলে তাদের সমালোচনায় সরব হন। তিনি বাম আমলের ইতিহাস তুলে ধরেন ।

সবশেষে তিনি পুনরায় বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান রাখেন। এই নির্বাচনী সমাবেশে প্রদেশ বিজেপির সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, প্রদেশ বিজেপির রাজ্যের প্রভারি মৃগাঙ্ক দেও বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, তোফাজ্জল হোসেন সহ অন্যান্য নেতৃত্ব।

সভা শেষে সুসজ্জিত হুড খোলা গাড়িতে করে নেতৃত্বরা সোনামুড়া শহরে এক রেলি করেন । উক্ত কর্মসূচিতে ব্যাপক সংখ্যাক কর্মী সমর্থকরা অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed