কলকাতা : জ্বলছে বাংলাদেশে, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। বিদেশমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘অত্যন্ত বেদনাদায়ক। প্রতিবেশী রাষ্ট্র, আমি প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি এটাতে খুব উদ্বিগ্ন এবং এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি জয়শঙ্করজির সঙ্গে যোগাযোগ করব। দরকার হলে মেল করব। বলব এখানে প্রতিক্রিয়া হচ্ছে। কারণ এখানে অনেকের আত্মীয়স্বজন থাকেন। তাঁরা খুব বিচলিত, চিন্তিত।’ 

বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস 

অগ্নিগর্ভ বাংলাদেশ ! একের পর এক এলাকায় সংঘর্ষ, ৫০টি বাড়িতে আগুন 

অগ্নিগর্ভ বাংলাদেশ, একের পর এক এলাকায় সংঘর্ষ চলছে। গোপালগঞ্জের পর এবার কালিয়া উপজেলা আওয়ামি লিগ-বিএনপি সংঘর্ষে উত্তপ্ত হয়েছে। কালিয়া উপজেলার বেন্দার চরে আওয়ামি লিগ নেতাদের পর পর বাড়িতে অগ্নি সংযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। প্রাক্তন আওয়ামি লিগ নেতা বিএম কবিরুল হক মুক্তির বাড়িতে হামলা হয়েছে বলে খবর। কালিয়া পুরসভার প্রাক্তন মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িতেও হামলা হয়েছে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে প্রায় ৫০টি বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি বাংলাদেশের সংবাদ মাধ্যমের। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *