কর্কট রাশি

মঙ্গলবার কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য অপ্রত্যাশিত লাভের একটি দিন। আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং এটি আনন্দ বয়ে আনবে। পরিবারের কোনো সদস্যের কর্মজীবন নিয়ে তাড়াহুড়ো করে বা আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বয়োজ্যেষ্ঠদের সাথে পরামর্শ করুন, কারণ এটি পরবর্তীতে সমস্যার কারণ হতে পারে। সামাজিক ক্ষেত্রে আপনার সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। নিজের স্বাস্থ্যের প্রতি অবহেলা করা থেকে বিরত থাকুন। বিবাহিত জীবনে আপনি আপনার জীবনসঙ্গীর কাছ থেকে সমর্থন পাবেন। যে কোনও কাজে আপনি তার সমর্থন পাবেন। প্রেমিক-প্রেমিকাদের জন্যও দিনটি খুব ভাল। যারা অবিবাহিত, তাদের এই দিনে নতুন কারোর সঙ্গে দেখা হতে পারে। বিয়ের প্রস্তাবও পেতে পারেন। শিক্ষার্থীদের জন্য সময়টি দুর্দান্ত। বিদেশে পড়ার সুযোগ আসতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন, তাঁর ভাল কোনও সংস্থা থেকে চাকরির অফার পেতে পারেন। 

সিংহ রাশি 

মঙ্গলবার সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য দিনটি মিশ্র ফল বয়ে আনবে। সরকারি কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে, তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন, কারণ অর্থ আটকে যেতে পারে। আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিন। যেকোনো অসমাপ্ত কাজ সময়মতো সম্পন্ন হবে। তবে, অতিরিক্ত কাজের চাপ ক্লান্তির কারণ হতে পারে। শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায়  উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারে। পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে, এতে পুরোনো স্মৃতি মনে পড়বে। পরিবারের সঙ্গে সময়টি মোটামুটি কাটবে। পরিবারকে সময় দিন। জীবনসঙ্গীর প্রতি নজর দিন। অন্যথায় আপনাদের মধ্যে ঝামেলা বাড়তে পারে। 

কন্যা রাশি 

মঙ্গলবার কন্যারাশির জাতক-জাতিকাদের জন্য একটি আনন্দদায়ক দিন হবে। সৃজনশীল কাজে আগ্রহ থাকবে, যদিও শিক্ষার্থীদের পড়াশোনায় পুরোপুরি মনোযোগ দিতে হবে। চলমান পারিবারিক সমস্যা সমাধানে আপনার জীবনসঙ্গীর সমর্থনের প্রয়োজন হবে। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে মতবিরোধ হতে পারে। তৃতীয় কোনও মানুষের জন্য নিজেদের মধ্যে ঝামেলা বাড়তে পারে। যদি আপনি আগে কাউকে টাকা ধার দিয়ে থাকেন, তবে আগামীকাল তা ফেরত পেয়ে খুশি হবেন। নিজের রাগ ও কথাবার্তা নিয়ন্ত্রণ করুন। অন্যথায়, কর্মক্ষেত্রে বিপদে পড়তে পারেন। চাকরিক্ষেত্রে দিনটি ভাল কাটবে। পদন্নতির খবর পেতে পারেন। নিজের স্বাস্থ্যের দিকে নজর দিন। পুরোনো কোনও সমস্যা দেখা দিলেও, পরবর্তীতে টা ঠিক হয়ে যাবে। তাই ডাক্তারের পরামর্শে নিয়ম মেনে চলুন, অবহেলা করবেন না।

ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed