নয়াদিল্লি: রাজধানীর বুকে ফের গণধর্ষণের ঘটনা। ২২ বছর বয়সি তরুণীকে গণধর্ষণ। একটি ক্যাফেতে কর্মরত ছিলেন ওই তরুণী। ক্যাফের সহকর্মীরাই তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের মধ্যে দু’জন মহিলা। এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনও পলাতক তিন জন।

পূর্ব দিল্লির প্রীতবিহারের ঘটনা। সোমবার রাতে ক্যাফের সহকর্মীদের লালসার শিকার হন ওই তরুণী। জানা গিয়েছে, সোমবার রাতে ‘সলতনাত ক্যাফে’তে পার্টিতে ছিলেন ওই তরুণী। রাত ১১টা বেজে ৩০ মিনিটে ক্যাফে বন্ধ হয়ে যাওয়ার পরও সহকর্মীদের সঙ্গে সেখানে থেকে যান। একজনের কাছে চাবি ছিল। শেষ পর্যন্ত ভোররাত ৩টে বেজে ৩০ মিনিটে তালা দিয়ে বেরোন সকলে। 

নির্যাতিতার অভিযোগ, মদ্যপান চলছিল ক্যাফেতে। সেই সময় দু’জন মিলে গণধর্ষণ করে তাকে। বাকিরা ওই দু’জনকে সাহায্য় করে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে চার পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। অভিযোগ দায়ের হয়েছে দুই মহিলার বিরুদ্ধেও। এখনও পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিরা এখনও পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

 

সবিস্তার আসছে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *